Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা হারের জন্য রেফারিকে দায়ী করে যা বললেন ব্রাজিল কোচ
খেলাধুলা

হারের জন্য রেফারিকে দায়ী করে যা বললেন ব্রাজিল কোচ

By iNews DeskJuly 12, 20212 Mins Read

হারের জন্য রেফারিকে দায়ী করে যা বললেন ব্রাজিল কোচ

Advertisement
২৮ বছর ধরে যেই অপেক্ষার প্রহর গুণছিলেন আর্জেন্টাইনরা সেই শিরোপা ধরা দিল লিওনেল মেসির হাত ধরে।

মেসিরও এতোদিন ধরে অপবাদ ধুয়ে মুছে দিলেন।

রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার শিরোপার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা।

যেখানে দলের সিনিয়র সদস্য অ্যানহেল ডি মারিয়ার করা একমাত্র গোলে জয় পেয়েছে লিওনেল স্কলানির দল।

ম্যাচে ফাউলের রেকর্ড হয়েছে। ব্রাজিল করেছে ২২টি, আর্জেন্টিনা ১৯টি ফাউল করেছে।

আর এই ফাউলের ছড়াছড়িতে ম্যাচ গতি হারিয়েছে। বারবার বাঁশি দিয়ে ম্যাচ থামিয়েছেন উরুগুয়ান রেফারি এস্তেবান ওস্তোজিচ।

আর এ বিষয়টিতে নাখোশ হয়েছেন ব্রাজিল দলের কোচ তিতে। পাশাপাশি আর্জেন্টিনার খেলোয়াড়দেরও সমালোচনা করেছেন।

ম্যাচ শেষে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন তিতে। বললেন, ‘খেলাটাকে এতবার থামানো হয়েছে! আমরা খেলতেই চেয়েছিলাম, কিন্তু ওখানে দেখা গেল অ্যান্টি-ফুটবল। পুরো সময়টায় দেখা গেল ফাউল আদায়ের জন্য ডাইভিং। সেই ফাউলের জন্যও তারা সময় নিল যেন অনন্তকাল! রেফারি খেলাটাকে চালু রাখতে পারেননি। কৌশলই ছিল খেলার গতি ভঙ্গ করা।’

গুরুর মতো একই সুরে অভিযোগ এনেছেন ব্রাজিল দলের অধিনায়ক থিয়াগো ডি সিলভা। তার মতে, প্রথমার্ধে এক গোলের লিড পেয়ে দ্বিতীয়ার্ধে শুধু সময় নষ্ট করার তালে ছিলেন মেসিরা।

সরাসরি আর্জেন্টিনার নাম উল্লেখ না করে থিয়াগো বলেন,‘প্রথমার্ধে তারা আমাদের নিষ্ক্রিয় করে রাখে। কিন্তু দ্বিতীয়ার্ধে কোনো প্রতিদ্বন্দিতাই হয়নি। কেবল একটি দলই ফুটবল খেলার চেষ্টা করেছে। আরেক দল কেবল সময় নষ্ট করেছে। এটা অবশ্য হারের বিষয়ে কোনো অজুহাত নয় আমার। কারণ আমরা জানতাম তারা এরকমই করবে। আমাদের যা করার ছিল, তা আমরা করতে পারিনি। প্রথমার্ধেই আমরা পিছিয়ে যাই।’

অবশ্য ম্যাচ সামারি বলছে ভিন্নকথা। গোল না পেলেও বল দখলের লড়াইয়ে এগিয়েছিল ব্রাজিলই। ম্যাচের ৬০ শতাংশ সময় বল দখলে রেখেছিল নেইমাররা। শুধু বল দখলই নয়, শুট, পাস, গোলে শট, সবকিছুতেই এগিয়ে ছিল ব্রাজিল। শুধু গোলটি করতে পারেননি।

তথ্যসূত্র: রয়েটার্স

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
Messi

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

July 9, 2026
ফিফার নতুন নিয়ম

ফিফার নতুন নিয়মে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা

July 9, 2026
সুপার কম্পিউটার

সেমিফাইনালে কোন ৪ দেশ খেলবে, জানাল সুপার কম্পিউটার

July 9, 2026

Latest News

Messi

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

ফিফার নতুন নিয়ম

ফিফার নতুন নিয়মে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা

সুপার কম্পিউটার

সেমিফাইনালে কোন ৪ দেশ খেলবে, জানাল সুপার কম্পিউটার

World Cup

কোয়ার্টার ফাইনালে সাইবারিকে হারিয়ে ধাক্কা খেলো মরক্কো

ওলিসের হলুদ কার্ড

ফ্রান্সের আপিল খারিজ করে ওলিসের হলুদ কার্ড বহাল

Cotch

এবার সুখবর পেলেন মিশরের কোচ

Fifa

ফ্রান্স-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

WorldCup

বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় আর্জেন্টাইন তারকাসহ ১৮ ফুটবলার

নোয়াখালীর যুবক

ফিফা সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর যুবক

Messi

নতুন বিতর্ক, ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa