
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার সকালে কাদের সিদ্দিকী বিএসএমএমইউর সহযোগী অধ্যাপক ডা. রসুল আমীনের অধীনে কার্ডিওলজি বিভাগে ভর্তি হন।
ভর্তির পরপরই কাদের সিদ্দিকীর সুচিকিৎসা নিশ্চিত করতে অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান, অধ্যাপক ডা. মুহাম্মদ আবুল হাসনাত, অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, অধ্যাপক ডা. শহীদুল্লাহ সবুজ ও ডা. রসুল আমিনের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার কাদের সিদ্দিকীর এনজিওগ্রাম করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



