Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ
খেলাধুলা ফুটবল স্লাইডার

হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

By Arif ArmanJune 18, 20262 Mins Read

হাসপাতালে চিকিৎসাধীন

Advertisement
ক্যান্সারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি কোচ কার্লোস আলবার্তো পেরেইরা। ৮৩ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ দেশটির সামারিতানো বারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্পোর্টস্টারের প্রতিবেদন অনযায়ী, বুধবার (১৭ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে তার ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তিনি ঠিক কবে ভর্তি হয়েছেন বা তার বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পারেইরার শরীরে ২০০৩ সালে হজকিন্স লিম্ফোমা ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন।

ব্রাজিলের ফুটবল ইতিহাসে অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত পারেইরা ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে সেলেসাওদের চতুর্থ শিরোপা জয়ে নেতৃত্ব দেন। পরে ২০০৬ বিশ্বকাপেও ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তার অধীনেই ব্রাজিল ২০০৪ সালের কোপা আমেরিকা এবং ২০০৫ সালের কনফেডারেশনস কাপের শিরোপা জেতে।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, জাতীয় দলের কোচ হিসেবে তিনি মোট ১৭৭টি ম্যাচে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ব্রাজিল ১২৪টি ম্যাচে জয় পায়, ৩৯টি ম্যাচ ড্র করে এবং মাত্র ১৪টি ম্যাচে পরাজিত হয়।

এছাড়া ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের কোচিং স্টাফের সদস্য ছিলেন পারেইরা। ২০১৪ বিশ্বকাপে তিনি লুইজ ফেলিপে স্কলারির অধীনে দলের সমন্বয়কারীর দায়িত্বও পালন করেন।

ব্রাজিলের বাইরে আন্তর্জাতিক ফুটবলেও রয়েছে তার সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি কুয়েত (১৯৮২), সংযুক্ত আরব আমিরাত (১৯৯০), সৌদি আরব (১৯৯৮) এবং দক্ষিণ আফ্রিকা (২০১০) জাতীয় দলকে বিশ্বকাপে কোচিং করিয়েছেন।

বিশ্ব ফুটবলের অন্যতম অভিজ্ঞ এই কোচের দ্রুত সুস্থতা কামনা করছেন ব্রাজিলের ফুটবলপ্রেমী ও সাবেক খেলোয়াড়রা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    আর্জেন্টিনা

    র‌্যাংকিংয়ে শীর্ষ ১৫ দলের কারো সঙ্গে খেলতে হয়নি আর্জেন্টিনাকে

    July 8, 2026
    ফিফা সভাপতি

    তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল ফিফা সভাপতি

    July 8, 2026
    বিশ্বকাপ

    বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে যা বলল সুপার কম্পিউটার

    July 8, 2026

    Latest News

    আর্জেন্টিনা

    র‌্যাংকিংয়ে শীর্ষ ১৫ দলের কারো সঙ্গে খেলতে হয়নি আর্জেন্টিনাকে

    ফিফা সভাপতি

    তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল ফিফা সভাপতি

    বিশ্বকাপ

    বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে যা বলল সুপার কম্পিউটার

    Lionel Messi

    দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা

    আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

    এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

    Messi

    ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম, ম্যাচ শেষে মেসি

    বিশ্বকাপে রেফারি

    বিশ্বকাপে রেফারিদের বেতন কত টাকা?

    Misor

    মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

    PM

    প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    ব্রাজিল

    আজকের দিনেই ৭ গোল খেয়েছিল ব্রাজিল

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa