জুমবাংলা ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে রাজধানী স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

Advertisement
গতকাল সোমবার থেকেই বিএনপি মহাসচিব অসুস্থ বোধ করছিলেন বলে জানান শায়রুল।
এ নিয়ে তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন ফখরুল। তাঁর করোনা প্রতিরোধের টিকার চতুর্থ ডোজ নেওয়া আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



