
হামলায় রিজভী পায়ে ও হাতে প্রচণ্ড আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। এসময় তার পায়ে ও হাতে রক্ত ঝরছিল। পরে তাকে দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে আহত অবস্থাতেই হাতে ব্যান্ডেজ নিয়ে সিটি নির্বাচন প্রত্যাখ্যান করে রাজধানীতে বিএনপির ঢাকা হরতালের দিনে নয়াপল্টনের সামনে রাজপথে অবস্থান নিয়ে ফের তিনি সবুজবাগের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মজিবুর রহমান, জাসাস কেন্দ্রীয় সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রিপন, ছাত্রদলের সাবেক নেতা আহসান উদ্দিন খান শিপন, শেখ আব্দুল হালিম খোকন, মেহবুব মাসুম শান্ত, কে এম রেজাউল করিম রাজু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



