
কুঁচকির চোটের সঙ্গে তামিম ইকবালের জ্বর চিন্তায় ফেলে দিয়েছিল ঢাকা প্লাটুনকে। হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তামিমের অবস্থা এখন অনেকটাই ভালো। বাসায় ফিরে গেছেন বাঁ-হাতি ওপেনার। জ্বর কমেছে। কুঁচকিতে হালকা ব্যথা রয়েছে।
ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, গত দুইদিন তামিমের প্রচণ্ড জ্বর ছিল। সুস্থ হলেও চট্টগ্রামে প্রথম ম্যাচে হয়তো তার খেলা কঠিন হয়ে যাবে। আমরা তার বিকল্প চিন্তা করে রেখেছি।
তিনি আরও বলেন, আমাদের পরের ম্যাচ একটু দেরিতে। তামিম যদি বুধবার সুস্থ অনুভব করে, তাহলে হয়তো মাঠে নামতে চাইবে। কিন্তু আমি তাকে ফিট হওয়ার জন্য যথেষ্ট সুযোগ দিতে চাই। অনেক লম্বা টুর্নামেন্ট। আমাদের মূল ব্যাটসম্যান সে। রানেও ফিরেছে তাকে আমরা বড় সময়ের জন্য পেতে চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



