
নিজের অফিসিয়াল ইউটিউবে এক ভিডিওতে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস পোস্ট করেছেন, “বিশ্বের সকল ভক্তদের অনুরোধ করছি যে এই করোনাভাইরাস একসংকট। তাই ধর্মের ওপরে উঠে সম্মিলিতভাবে আমাদের লড়াই করতে হবে। যাতে এই মারণ ভাইরাস আর না ছড়ায়। আপনি যদি কারও সংস্পর্শে এসে থাকেন এবং জায়গায় জায়গায় সভা করেন তাহলে কিন্তু এই মরণ ভাইরাসের সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে।”
করোনাভাইরাস এর সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই নানা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান সরকার। বেশ কিছুটা অঞ্চল লকডাউন করা হয়েছে। সংকটের মধ্যেই রয়েছে পাকিস্তান। বিষয়টি নিয়ে বেশ চিন্তিত ৪৪ বছর বয়সী পেসার। এই সংকটের মুহূর্তে ধনী-দরিদ্র হিন্দু-মুসলিম সব ভেদাভেদ দূরে সরিয়ে মানুষের মত বাঁচার পরামর্শ দিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



