Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ‘হেফাজতে ইসলাম’ ইসলাম ধর্মকে কলংকিত করেছে: হক্কানী আলেম সমাজ
জাতীয়

‘হেফাজতে ইসলাম’ ইসলাম ধর্মকে কলংকিত করেছে: হক্কানী আলেম সমাজ

By Hasan MajorApr 21, 2021, 7:31 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: হেফাজতে ইসলাম তাদের ধ্বংসাত্মক কর্মকান্ডের মাধ্যমে ইসলামকে কলংকিত করেছে বলে মন্তব্য করেছে হক্কানী আলেম সমাজ। সেই সাথে কতিপয় হেফাজত নেতাকে ইসলামে গর্হিত কর্মকান্ডের প্রশ্রয়দাতা কথিত আলেম নামের ধর্ম ব্যবসায়ী হিসেবে বর্ণনা করে তাদের পরিত্যাগ করতে দেশবাসীর প্রতি আহবান জানান তারা।

আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে হক্কানী আলেম নেতৃবৃন্দ এসব কথা বলেন।

হক্কানী আলেম সমাজের পক্ষে মুফতি এহসানুল হক আল মোজাদ্দেদী লিখিত বক্তব্যে বলেন, ‘গণমাধ্যমের সাহায্যে আমরা প্রিয় দেশবাসীকে জানাতে চাই, হেফাজতে ইসলাম তাদের অভ্যূদয়ের শুরু থেকে যেভাবে পবিত্র ধর্ম ইসলামের ক্ষতি ও ইসলামকে একের পর এক কলংকিত করে আসছে, এতে মুসলিম মিল্লাত অত্যন্ত ব্যথিত, দু:খিত, লজ্জিত ও হতভম্ব। কারণ, মার্চ মাসের ২৫ থেকে ২৮ তারিখ যেভাবে তারা সরকারি ও বেসরকারি মূল্যবান স্থাপনা জ্বালিয়ে পুড়িয়ে ভষ্মীভূত করে দিয়েছে এবং মানুষের জানমালের অপূরণীয় ক্ষতি করেছে, তা ইসলাম কখনো সমর্থন করে না।’

তিনি বলেন, ‘সম্প্রতি হেফাজতের এক নেতা নারায়ণগঞ্জ রয়েল রিসোর্টে পর নারী নিয়ে যেভাবে আনন্দে মেতে উঠেছিল, তা অত্যন্ত লজ্জাকর বিষয়। বর্তমানে তিনিসহ যে সকল ধর্ম ব্যবসায়ী প্রশাসনের হাতে আটক আছেন, প্রত্যেকেই ইসলামদ্রোহী ও রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডে জড়িত।’

‘বিভিন্ন কওমী মাদ্রাসার ছাত্রদের বলৎকারের চিত্র যেভাবে প্রকাশ পাচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয় ও জঘন্যতম অপরাধ’ উল্লেখ করে বক্তব্যে বলা হয়, অতীত ইতিহাস এবং কোরআন ও হাদীসের মাধ্যমে প্রায় সকল মুসলিম অবগত যে, বলাৎকারের দরুণ কওম লুতকে মহান আল্লাহ ধ্বংস করেছেন, যার নিদর্শন এখনো বিরাজমান, যাকে আমরা ডেড সি হিসেবে জানি।

মুফতি ড. এ কে আব্দুল মমিন সিরাজী বলেন, ‘কেউ কেউ এ অপরাধীদের আটকের নিন্দা জানিয়ে বলেছেন তারা ধর্মীয় নেতা কিন্তু মূলত: তারা ধর্মের লেবাসধারী। তারা কুপমন্ডকতার মাধ্যমে সাধারণ মানুষকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মকে কলংকিত করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। ইসলাম ও রাষ্ট্রীয় আইনে এ সমস্ত ধোঁকাবাজ, প্রতারক ও মিথ্যুকদের বিচার হওয়া প্রয়োজন।’

প্রশাসন তাদের অন্যায়, মিথ্যা ও প্রতারণার বিরুদ্ধে বিচারের মুখোমুখি করতে যেভাবে অপরাধীদের গ্রেপ্তার করার জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছে, সেই অভিযানকে আমরা সাধুবাদ জানাই উল্লেখ করে মুফতি এহসানুল হক বলেন, ‘ইসলামে গর্হিত কর্মকান্ডের প্রশ্রয়দাতা হেফাজতের কথিত আলেম নামের ধর্ম ব্যবসায়ীদের পরিত্যাগ করতে দেশবাসীর প্রতি আহবান জানাই।’

ড. কফিল উদ্দীন সরকার সালেহী, মাওলানা মহিউদ্দিন ফারুকীসহ মুফতি ও আলেমবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
রামিসার ডিএনএ রিপোর্ট

রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর

May 23, 2026, 10:33 PM Asia/Dhaka
bazaar

ঈদের আগে মসলার বাজারে মন্দা, কমেছে এলাচ-জিরার দাম

May 23, 2026, 10:23 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী

দেশে অরাজক সৃষ্টির পাঁয়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

May 23, 2026, 10:14 PM Asia/Dhaka
Latest News
রামিসার ডিএনএ রিপোর্ট

রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর

bazaar

ঈদের আগে মসলার বাজারে মন্দা, কমেছে এলাচ-জিরার দাম

প্রধানমন্ত্রী

দেশে অরাজক সৃষ্টির পাঁয়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

Pay

আলোর মুখ দেখছে নতুন পে-স্কেল; জেনে নিন কার কী সুবিধা

strom

রাত ১টার মধ্যে ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

Logo

মূলধন ২০০০ কোটির নিচে হলে ব্যাংকের নগদ লভ্যাংশে ‘না’

প্রণোদনা তহবিল

প্রণোদনা তহবিল থেকে কোন খাত কত টাকা পাবে

হাজি

হাজিদের সর্বোচ্চ সেবা দিলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর

রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp