Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ৩ মামলার সিদ্ধান্ত: র‍্যাব
জাতীয়

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ৩ মামলার সিদ্ধান্ত: র‍্যাব

By Shamim RezaJuly 30, 20213 Mins Read

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ৩ মামলার সিদ্ধান্ত: র‍্যাব

Advertisement

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে র‍্যাব। ডিজিটাল সিকিউরিটি আইনে একটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অন্য একটি মামলা করার প্রস্তুতি নিয়েছে বলে জানায় র‌্যাব।শুক্রবার (৩০ জুলাই) রাজধানীর গুলশান থানায় এ তিনটি মামলা করা করা হবে

র‍্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‍্যাবের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে, হেলেনা জাহাঙ্গীরের বাসায় অবৈধ মাদক, ইলেক্ট্রনিক ডিভাইসহ বিভিন্ন সামগ্রী বেআইনিভাবে মজুদ আছে। সেগুলো উদ্ধার করতেই বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে তার বাসায় এই অভিযান পরিচালনা করে র‌্যাব।

তিনি আরও জানান, যেসব অবৈধ জিনিস তার বাসা থেকে জব্দ হয়েছে সেগুলোর ক্যাটাগরি অনুযায়ী অপরাধ বিবেচনায় আমরা তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। মামলাগুলো প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পর হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সোয়া ৮টায় র‌্যাবের একটি টিম হেলেনা জাহাঙ্গীরের গুলশান ২ নম্বরের ৩৬ নং রোডের ওই বাসায় যায়। অভিযানের শুরুতেই হেলেনা জাহাঙ্গীর র‍্যাব সদস্যদের দেখে অঝোরে কাঁদতে থাকেন।র‍্যাব ভবনের ৫ম তলায় হেলেনার বাসাটি তল্লাশি শুরু করে। রাত সাড়ে ১০ টায় র‍্যাবের নারী সদস্যসহ অতিরিক্ত সদস্য ওই বাসায় প্রবেশ করে। এসময় ওই বাসার মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে বের করে নিয়ে আসে র‍্যাব।

হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় দীর্ঘ প্রায় চার ঘণ্টার অভিযান চালায় র‍্যাব। এসময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এরপর রাতেই তাকে গ্রেফতার করে র‍্যাব। অভিযান শেষে বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে র‍্যাব জানায়, হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিদেশি মদ, বৈদেশিক মুদ্রা, হরিনের চামড়া, বিদেশি অসংখ্য ছোড়া চাক্কু এবং ক্যাসিনো সামগ্রী উদ্ধার করা হয়েছে।এরপর হেলেনা জাহাঙ্গীরকে গাড়িতে তুলে র‍্যাব হেড কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়।

সম্প্রতি বারবার দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এফবিসিসিআই এর সাবেক পরিচালক হেলেনা জাহাঙ্গীরকে আওয়ামী লীগের নারী বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে গত রবিবার হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উপকমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ স্বাক্ষর করেন।

এতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ হতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।

সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সেই কারণেই তাকে উপ-কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

‘চাকরিজীবী লীগ’ নামে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা দুই-তিন বছর ধরেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa