Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা হোল্ডিংয়ের সেরা ৪ পেসারের তালিকায় স্টেইন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

হোল্ডিংয়ের সেরা ৪ পেসারের তালিকায় স্টেইন

By Mohammad Al AminApril 16, 20202 Mins Read

হোল্ডিংয়ের সেরা ৪ পেসারের তালিকায় স্টেইন

Advertisement

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র ছিলেন মাইকেল হোল্ডিং। ৬০ টেস্টে ২৪৯ উইকেট পেয়েছিলেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি। ১০২ ওয়ানডে-তে নিয়েছিলেন ১৪২ উইকেট। আর সেই হোল্ডিংয়ের চোখেই সেরা পেসার কারা?

সম্প্রতি এক অনুষ্ঠানে ক্রিকেট ইতিহাসের চার সেরা ফাস্ট বোলারকে বেছে নিয়েছেন হোল্ডিং। যদিও নিজেকে সেই তালিকায় রাখেননি তিনি। হোল্ডিংয়ের বেছে নেওয়া সেরা চার ফাস্ট বোলার হলেন, ডেনিস লিলি, ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস এবং ডেল স্টেইন।

কেন এই চার জনকে তিনি বেছে নিয়েছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন হোল্ডিং।

ডেনিস লিলি (৭০ টেস্টে ৩৫৫ উইকেট, ৬৩ ওয়ানডে-তে ১০৩ উইকেট): লিলিকে নিয়ে হোল্ডিং বলেন, ওর মধ্যে সব ছিল। ছন্দ, আগ্রাসন, নিয়ন্ত্রণ। যখন শুরু করেছিল, তখন দারুণ গতিতে বল করত। কিন্তু পরে পিঠের চোটের জন্য নিজের অ্যাকশন পুরো বদলে নিতে হয়। ছন্দ কিছুটা হারালেও ব্যাটসম্যানদের আউট করার নানা রাস্তা বার করেছিল।

তিনি আরও বলেন, কেউ যখন এভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, তাকে তো সেরাদের তালিকায় রাখতেই হবে। অনেকেই এই রকম পরিস্থিতিতে নিজের সেরাটা দিতে পারেনি।

ম্যালকম মার্শাল (৮১ টেস্টে ৩৭৬ উইকেট, ১৩৬ ওয়ান ডে-তে ১৫৭ উইকেট): ম্যালকমের ব্যাখ্যা দিতে গিয়ে ক্যারিবীয় তারকা পেসার হোল্ডিং জানান, ম্যালকমও শুরুতে খুব ভাল ছন্দে বল করত। যত সময় গিয়েছে, ফাস্ট বোলিংয়ের ব্যাপারে অনেক কিছু শিখেছে। বিপক্ষ ব্যাটসম্যানদের শক্তি-দুর্বলতা খুব তাড়াতাড়ি বুঝে নিতে পারত ম্যালকম।

হোল্ডিংয়ের যুগে প্রযুক্তির ব্যবহারে সুবিধা তেমন ছিল না। আর এ নিয়ে তিনি বলেন, আমাদের সময় তো ভিডিও টেপ বা কম্পিউটার বেশি ছিল না। কিন্তু সব কিছুই ম্যালকমের মাথায় থাকত। মাথাতেই ও প্রশ্নের উত্তর বার করে নিতে পারত। ও জানত, কীভাবে বিপক্ষ ব্যাটসম্যানদের সামলাতে হয়।

অ্যান্ডি রবার্টস (৪৭ টেস্টে ২০২ উইকেট, ৫৬ ওয়ান ডে-তে ৮৭ উইকেট): অ্যান্ডির কাছ থেকে আমি অনেক কিছু শিখেছিলাম। তবে ও বেশি কথা বলত না। মুখটা গোমড়া করে মাঠে ঘুরে বেড়াত। সবাই ভাবত, লোকটা খুব আগ্রাসী আর গম্ভীর প্রকৃতির। কিন্তু অ্যান্ডি মোটেও সে রকম ছিল না।

তিনি আরও বলেন, আমার ক্রিকেট জীবনে বেশির ভাগ সময় অ্যন্ডির সঙ্গে এক ঘরে থেকেছি আমি। প্রায় প্রত্যেক রাতে আমরা ক্রিকেট নিয়ে কথা বলতাম। বেশির ভাগ সময় আমরা ঘরেই খাবার আনাতাম। বাইরে আর যেতাম না। ক্রিকেট নিয়ে আড্ডা হত। অ্যান্ডির ক্রিকেট জ্ঞান কতটা ছিল, বিশ্বাস করতে পারবেন না।

ডেল স্টেইন (৯৩ টেস্টে ৪৩৯ উইকেট, ১২৫ ওয়ান ডে-তে ১৯৬ উইকেট): দক্ষিণ আফ্রিকার ইতিহাসে অন্যতম সেরা পেসার ডেল স্টেইনকে নিয়ে মাইকেল হোল্ডিং বলেন, উপরের তিন জনের সঙ্গে খেলার অভিজ্ঞতা ছিল আমার। স্টেইন সম্পর্কে বলব, ওর বোলিংটা ছবির মতো। ওকে এই তালিকার বাইরে রাখা যায় না। এ যুগের অন্যতম সেরা ফাস্ট বোলার হল, স্টেইন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

June 27, 2026
Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

June 27, 2026
ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

June 27, 2026

Latest News

Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

মেসি-রোনালদো

খেলোয়াড়ি জীবনেই বিলিয়নিয়ার মেসি-রোনালদো, জানুন কার সম্পদ কত

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa