Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্রিকেট (Cricket) হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে আজ মাঠে নামবে তামিমরা
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে আজ মাঠে নামবে তামিমরা

By Hasan MajorJuly 31, 20194 Mins Read

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে আজ মাঠে নামবে তামিমরা

Advertisement
স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটি হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে। এখন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটা স্রেফ আনুষ্ঠানিকতা। তারপরও এই ম্যাচটা জিততে চায় বাংলাদেশ। শেষ ম্যাচটা জিতে কিছুটা সম্মান রক্ষা করার একটা চেষ্টা থাকবে।

দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, দেশের দর্শকদের জন্য হলেও এই ম্যাচটা জিততে চান তারা। আজ বাংলাদেশ সময় দুপুর ৩টা থেকে শুরু হবে সিরিজের শেষ এই ম্যাচটি।

এশিয়ার কন্ডিশনে অনেকদিন হলো বাংলাদেশ কোনো দলের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়নি। এই ম্যাচটা বাংলাদেশের জন্য সেই অর্থে চ্যালেঞ্জের একটা ব্যাপার। অন্তত হোয়াইট ওয়াশ এড়ানোর জন্য লড়তে হবে বাংলাদেশকে।

এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্যটা বলতে গিয়ে অধিনায়ক তামিম বলছিলেন, ‘হয়তোবা এই সিরিজে আমরা হেরে গেছি। তাই শেষ ম্যাচে জিতলে অন্তত একটু প্রমাণ করতে পারি যে, আমরা প্রথম দুই ম্যাচে যেভাবে চিন্তা করেছিলাম সেভাবে খেলতে পারিনি। তবে আমরা যদি এই ম্যাচটি জিততে পারি ভালো ক্রিকেট খেলে, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য হলেও এটা গুরুত্বপূর্ণ। অনেক মানুষ আমাদের খেলা দেখছে। তারা আমাদের কাছে প্রত্যাশা করছে, তাদের জন্য হলেও ভালো খেলতে হবে।’

এই শেষ ম্যাচটিও খেলা হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ফলে কন্ডিশনের কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই প্রথম ইনিংসে উইকেট ব্যাটিং সহায়ক থাকবে। পরের দিকে আস্তে আস্তে বল এখানে ধীরগতির হয়ে যাবে।

বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসবে কি না—সেটি নিশ্চিত নয়। তবে গুঞ্জন আছে যে, এই ম্যাচে জায়গা পেতে পারেন এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ। তবে একাদশে পরিবর্তনের ব্যাপারে অধিনায়ক তামিম বলেন, ‘আমি এখনো পরিবর্তন নিয়ে কোচের সঙ্গে আলোচনা করিনি। যদি সেটা হয় তাহলেও মনে হয় না খুব বেশি পরিবর্তন আসবে।’

জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে পঞ্চমবারের মত বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিতে চায় শ্রীলংকা।

বিশ্বকাপের ব্যর্থতা মুছে নতুনভাবে পথ চলার লক্ষ্য নিয়ে এবারের শ্রীলংকা সফর শুরু করে বাংলাদেশ। দ্বাদশ বিশ্বকাপে দশ দলের মধ্যে অষ্টম হয় টাইগাররা। ঐ দুঃখ ভুলতে তিন ম্যাচের সিরিজে ভালো খেলার লক্ষ্যই ছিলো তামিমের নেতৃত্বাধীন দলটির।

কিন্তু মাঠের লড়াইয়ে পুরোপুরি নিষ্প্রভ বাংলাদেশ। ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও সাব্বির রহমান বাদে দলের সকল খেলোয়াড়ই ফ্লপ। দু’ম্যাচের কোন বিভাগে এক সাথে জ্বলে উঠতে পারেননি দল। তাই টানা দু’ম্যাচ হেরে শেষ ওয়ানডে বাকী থাকতেই সিরিজ খুইয়ে বসে বাংলাদেশ।

অনুশীলন ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিলো বাংলাদেশ। শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছিলো তারা। ২৮৩ রানের টার্গেট ১১ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসের দিক দিয়ে টগবগেই ছিলো টাইগাররা। কিন্তু মূল লড়াইয়ে এসে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের।
প্রথম ওয়ানডেতে শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচে ৯১ রানে ম্যাচ হারে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে কুশল পেরেরার সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩১৪ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। পেরেরা মারমুখী মেজাজে ৯৯ বলে ১১১ রান করেন।

জবাবে ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান মুশফিকুর-সাব্বির। পঞ্চম উইকেটে দুর্দান্ত ব্যাটিং নৈপুন্য প্রদর্শন করেন তারা। ৯৯ বলে ১১১ রানের জুটি গড়েন মুশফিক-সাব্বির। এতে খেলায় ফিরেছিলো বাংলাদেশ। কিন্তু ৭টি চারে ৫৬ বলে ৬০ রান করে থেমে যান সাব্বির। এরপর উইকেটে সেট হওয়া মুশফিককে কেউই সঙ্গ দিতে না পারায় ২২৩ রানে গুটিয়ে যেতে হয় বাংলাদেশকে। মুশফিক করেন ৮৬ বলে ৬৭ রান।

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়ে বিপদেই পড়ে বাংলাদেশ। আবারো ব্যর্থ হন টপ-অর্ডার ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে ৮৮ রান যোগ হতেই পাঁচ ব্যাটসম্যান প্যাভিলিয়নে। এ অবস্থায় আবারো বাংলাদেশের ত্রানকর্তার ভূমিকা নেন মুশফিক। এবার আর সাব্বিরের সহায়তা পাননি তিনি। পেয়েছেন লোয়ার-অর্ডারের মেহেদি হাসান মিরাজের সঙ্গ। তাই সপ্তম উইকেটে ৮৪ রান শ্রীলংকার বোলারদের কাছ থেকে আদায় করে নেন মুশফিক-মিরাজ। এতে ২শ রানে পৌছায় বাংলাদেশের স্কোর।

মিরাজ ৪৩ রানে থামলেও এক প্রান্ত আগলে বাংলাদেশকে লড়াই করার পুঁিজ এনে দেয়ার সর্বাত্মক চেষ্টা করেন মুশফিক। তার চেষ্টা পুরোপুরি সফল না হলেও, ৮ উইকেটে ২৩৮ রানের সম্মানজনক স্কোরে পৌছাতে পারে বাংলাদেশ। কারন শতরানের আগেই ৫ উইকেট হারিয়ে বসেছিলো টাইগাররা। দলকে লড়াই করার পুঁিজ এনে দিতে না পারার সাথে সাথে ব্যক্তিগত আক্ষেপও ছিলো মুশফিকের। কারন মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস দুর্দান্ত ফর্মে থাকা মুশফিক। ৬টি চার ও ১টি ছক্কায় ১১০ বলে অপরাজিত ৯৮ রান করেন মুশফিক।

তবে বাংলাদেশের ছুড়ে দেয়া ২৩৯ রান টপকাতে মোটেও বেগ পেতে হয়নি শ্রীলংকার। ওপেনার আভিস্কা ফার্নান্দোর ৮২ ও সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৩২ বল হাতে রেখে লক্ষ্যে পৌছে ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলে শ্রীলংকা। ৪৪ মাস পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিলো করুনারত্নের দল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa