Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি
খেলাধুলা ফুটবল

১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি

By Shamim RezaJuly 19, 20263 Mins Read

আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে ওঠার পর লিওনেল মেসির দুর্দান্ত অভিযানে যোগ হয়েছে নতুন মাত্রা। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন শুধু টুর্নামেন্টের গোল্ডেন বুট জয়েরই প্রধান দাবিদার নন, বরং আরেকটি ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে ফেভারিটের তালিকায়ও বড় লাফ দিয়েছেন। ক্রীড়া বিশ্লেষক ও বুকমেকারদের বিশ্লেষণে এখন সবচেয়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসি

Advertisement

আর্জেন্টিনার জার্সিতে মেসির মাঠে নামা মানেই যেন নতুন কোনো ইতিহাসের জন্ম। নতুন মাইলফলক স্পর্শ করা যেন তার কাছে এখন নিত্যদিনের ঘটনা। তবে এবার বিশ্বকাপের ফাইনাল তার সামনে এনে দিয়েছে আরও বড় এক সুযোগ। এমন একটি কীর্তি গড়ার, যা শুধু তার রেকর্ডের খাতাকেই সমৃদ্ধ করবে না, বরং ফুটবল ইতিহাসে তার অমরত্বের স্বীকৃতিকে আরও বিস্তৃত ও অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।

প্রেডিকশন মার্কেট ও প্রচলিত স্পোর্টসবুক– উভয় ক্ষেত্রেই গোল্ডেন বুট জয়ের বড় ফেভারিট এখন মেসি। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত পূর্বাভাস (ভবিষ্যদ্বাণী) বিষয়ক প্রতিষ্ঠান কালশি’র তথ্যমতে, গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে মেসির সম্ভাবনা ৫৯ শতাংশ।

যদিও গতকাল পর্যন্তও ৮ গোল ও ৪ অ্যাসিস্টে লিওনেল মেসি গোল্ডেন বুট লড়াইয়ে এগিয়ে ছিলেন। গতকাল রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে মেসিকে ছাড়িয়ে গেছেন। তার গোল এখন ১০টি, অ্যাসিস্ট ৪টি। মেসি ফাইনালে ২ গোল করলে এমবাপ্পেকে ছাড়িয়ে নিজের প্রথম গোল্ডেন বুট জিতবেন। স্পেনের জাল ছিড়ে মেসি গোল করতে পারলে শুধু নিজের অর্জনই না, আর্জেন্টিনাকে শিরোপার পথে এগিয়ে নেবেন নিশ্চিতভাবে। ছয়টি বিশ্বকাপ খেললেও কখনো গোল্ডেন বুট না জেতা মেসির শোকেস নিশ্চিতভাবেই এই পুরস্কারের অপেক্ষায়।

ব্যালন ডি’অর নির্বাচনের হিসাব পাল্টে দিলো বিশ্বকাপ

একইভাবে ব্যালন ডি’অর জয়েও বড় ভূমিকা থাকে অডস–এর। অডস মানে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কার জয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ফুটবলারের সম্ভাবনা বা বাজির দর। বাজি ধরার ওয়েবসাইটগুলো ফুটবলারদের সাম্প্রতিক পারফরম্যান্স, ট্রফি জয় ও পরিসংখ্যান বিশ্লেষণ করে এই রেটিং বা সম্ভাবনার তালিকা তৈরি করে। যে খেলোয়াড় ব্যালন ডি’অর জেতার দৌড়ে এগিয়ে থাকেন, বাজির বাজারে তার ‘অডস’ তত কম থাকে।

এর আগে, মেসি গোল্ডেন বল জিতেছেন দুইবার। অর্থ্যাৎ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন দুইবার। ২০১৪ এবং ২০২২ সালে। ২০১৪ সালে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি মেসি। ২০২২ সালে দলকে শিরোপা জিতিয়েছিলেন। এবারও মেসি যেভাবে এগিয়ে যাচ্ছেন গোল্ডেন বল তার হাতে উঠা সময়ের ব্যাপার মাত্র। বিশ্বকাপের ইতিহাসে কখনো কোনো খেলোয়াড় তিনবার এই ট্রফি জেতেনেনি। মেসি স্রেফ ইতিহাস গড়ার অপেক্ষায়।

২০২২ সালে কাতারের লুসাইলে মেসির চিরকালীন আক্ষেপ দূর হয় বিশ্বকাপের শিরোপা জিতে। চার বছর পর মেসি ঠিক একই রোমাঞ্চের অপেক্ষায়। একই অর্জনের দ্বারপ্রান্তে। টানা দুই বিশ্বকাপ জিততে পারলে মেসির সাফল্যের মুকুটে যে পালক যুক্ত হবে তা নিশ্চিতভাবেই, সর্বকালের সেরা ফুটবলারের যে বিতর্ক তা ইতি টেনে দিতে পারবে। মেসিকে সর্বকালের সেরা বলতে আর দ্বিধা থাকবে না।

স্পেনের বিপক্ষে মেসির আজকের রাতটা ঐশ্বর্যময়। ফুটবল মাঠে তার আরেকটি ভালো দিন তাকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

প্রসঙ্গত, ২০০৯ সালে প্রথম ব্যালন ডি’অর জেতা মেসি সর্বশেষ এই পুরস্কার জিতেছেন ২০২৩ সালে। এবার নবমবারের মতো জিততে পারলে তিনি দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর (৫টি) চেয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেবেন। তিনি সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছিলেন ২০১৭ সালে। চলতি বিশ্বকাপে পর্তুগালের পাশাপাশি রোনালদোর পারফরম্যান্সও কাঙ্ক্ষিত মাত্রায় ছিল না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
মেসি
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
স্পেনের

বিবর্ণ আর্জেন্টিনা, স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ

July 20, 2026
Worldcup

অনলাইনে যেভাবে দেখবেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

July 20, 2026
স্কালোনি

সমর্থক আর ভক্তদের জন্য খেলবে আর্জেন্টিনা: স্কালোনি

July 19, 2026

Latest News

স্পেনের

বিবর্ণ আর্জেন্টিনা, স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ

Worldcup

অনলাইনে যেভাবে দেখবেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

স্কালোনি

সমর্থক আর ভক্তদের জন্য খেলবে আর্জেন্টিনা: স্কালোনি

Argen

ফাইনালের কয়েক ঘণ্টা আগে শিরোপা নিয়ে চমকপ্রদ তথ্য দিলো অপ্টা

মেসি

ফাইনালে নামার আগে অবসরের ইঙ্গিত দিলেন মেসি

argentina

ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পেন

বিশ্বকাপ ফাইনাল ঘিরে গাজায় স্পেনের পক্ষে উচ্ছ্বাস

টি-টোয়েন্টি সিরিজ

টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

লিওনেল মেসি

মেসির আবেগঘন ভিডিওতে বিদায়ের সুর!

মেসির খোলা চিঠি

ফাইনালের আগে মেসির খোলা চিঠি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa