জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। শনিবার বিকেলে দলের কাউন্সিলে তিনি সভাপতি নির্বাচিত হন।

কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সভাপতি হিসেবে তাঁর নাম প্রস্তাব করেন। এই প্রস্তাব সমর্থন করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার।

এ নিয়ে টানা দশম বারের মতো সভাপতি নির্বাচিত হলেন তিনি।
হাসিনা

Advertisement

১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ছয় বছর পর ১৯৮১ সালে আওয়ামী লীগ শেখ হাসিনার অনুপস্থিতিতেই তার হাতে তুলে দেয় দলের নেতৃত্ব। এরপর দলটির যতগুলো সম্মেলন হয়েছে ততবার বঙ্গবন্ধু কন্যার বিকল্প ভাবেনি আওয়ামী লীগ।

সবশেষ শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দলটির ২২তম জাতীয় সম্মেলনে আবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দলটির সভাপতি নির্বাচিত করল কাউন্সিলররা।

এরআগে সকালে ২২ তম জাতীয় সম্মেলনে যখন দলীয় প্রধান শেখ হাসিনা পৌঁছান সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক প্রাঙ্গনজুড়ে তখন দলটির প্রায় সাতশো কাউন্সিলর, আমন্ত্রিত অতিথি ও অসংখ্য নেতাকর্মী। জাতীয় ও দলীয় পতাকা ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।

বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে: ওবায়দুল কাদের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.