Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ১০০ কমলার দাম ২০০ টাকা
জাতীয়

১০০ কমলার দাম ২০০ টাকা

By iNews DeskDecember 3, 2019Updated:December 3, 20193 Mins Read
Advertisement

উপযুক্ত আবহাওয়া ও পরিচর্যার কারণে এ বছর মৌলভীবাজারে কমলার ফলন ভালো হয়েছে। হেক্টরপ্রতি উৎপাদন বেড়েছে ১ টন। গত বছরের চেয়ে চাষের পরিমাণ বেড়েছে ১৯০ একর।

কিন্তু পোকার আক্রমণে পাকার আগেই তা ঝরে পড়ছে। ফলের আকার বড় হওয়ায় ভালো দাম পেলেও আশানুরূপ লাভ নিয়ে হতাশ চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, নাগপুরী, দার্জিলিং ও খাসি জাতের কমলা চাষ হয়। তারমধ্যে খাসি জাতেরই বেশি চাষ হয়। এ বছর জেলার ৪৪০ একর জমিতে কমলার চাষ হয়েছে। এরমধ্যে বড়লেখায় ১৫০, জুড়িতে ২৩০ একর এবং কুলাউড়ায় ১২০ একর।

অন্যান্য উপজেলায় বাকি ১০ একর জমিতে চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ২৫০ একর জমিতে। সে তুলনায় এবার বেড়েছে ১৯০ একর। ছোট-বড় ১৪৬টি বাগানে এবার হেক্টরপ্রতি উৎপাদন হয়েছে সাড়ে ৫ টন। যা গত বছর ছিল সাড়ে ৪ টন। সে হিসেবে এবার প্রতি হেক্টরে ১ টন করে উৎপাদন বেড়েছে। জেলায় সব মিলিয়ে ৫ শতাধিক কমলা চাষি রয়েছে।

জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের রূপাছড়া ও লালছড়ার পাহাড়ি এলাকার কমলা বাগান ঘুরে দেখা যায়, গাছভর্তি ফলন না হলেও কোনো গাছই খালি নেই। বাগানে বাগানে চলছে কমলা সংগ্রহ, বাছাই ও ঝুড়ি ভর্তি করার কাজ।

সেখান থেকে পাইকাররা কিনে ছোট ট্রাকে করে সিলেটসহ বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। এলাকার প্রায় প্রতিটি টিলায়ই ছোট-বড় বাগান রয়েছে। বাড়ির মধ্যে ঘরের পাশেও আছে কমলার গাছ।

কমলা চাষি জয়নুল ইসলাম জানান, প্রতিদিন গাছ থেকে কমলা ঝরে পড়ছে। গান্ধি পোকা কমলার উপর দিয়ে হেঁটে গেলে কমলা ঝরে পড়ে। পোকা কমলার মধ্যে সুঁইয়ের মতো হুল ঢুকিয়ে দেয়। কৃষি বিভাগের পরামর্শে তারা বিভিন্ন ফাঁদ ব্যবহার করলেও কাজে আসছে না।

জুড়ির লালছড়া গ্রামের কমলা চাষি মুর্শেদ মিয়া জানান, তার বাগানে প্রায় ১২শ কমলা গাছ রয়েছে। ফল পাকা শুরু হতেই এক ধরনের পোকা কমলার রস খেয়ে নেয়। এতে পচন ধরে। তাই তারা আধাপাকা কমলা বিক্রি করে দিচ্ছেন। স্থানীয় পাইকারের কাছে ১০০ কমলা ২০০-৮০০ টাকা পর্যন্ত বিক্রি করছেন।

চাষিরা জানান, একটি গাছে ৫০ থেকে ১ হাজার পর্যন্ত কমলা ধরে। কিন্তু ৪০ শতাংশ কমলা ঝরে পড়ছে। ফলে তারা আগাম বিক্রি করে ফেলছেন। আবার অভাবের তাড়নায় অনেক চাষি অগ্রিম বিক্রি করে দেন।

এরজন্য উপযুক্ত দাম পান না তারা। এজন্য সরকারিভাবে সেচ মেশিন, সার ও পোকা দমনে সহায়তার দাবি জানান তারা। আগে কমলা চাষের একটি প্রকল্প ছিল। ২০০৮ সাল থেকে প্রকল্পটি বন্ধ রয়েছে। প্রকল্পটি চালুর দাবি জানান চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, বর্ষার পরপর গাছের ডাল ছাঁটাই এবং খরার সময় সেচ দেওয়া দরকার। বিশেষ করে পৌষ থেকে ফাল্গুন মাসে সেচ দিলে রোগ ও পোকার আক্রমণ কম হয়। অন্যদিকে কমলা গাছে কীটনাশক ব্যবহার করলে পোকা দমন সম্ভব।

লেবু জাতীয় ফলে ছত্রাকনাশক ১৫ দিন পরপর ৩ বার স্প্রে করলে এ জাতীয় রোগ দমন করা যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক লুৎফুল বারি জানান, কয়েক বছর ধরে কমলার রোগ ও পোকা-মাকড় দমনে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে আসছেন তারা।

সুষম উৎপাদন পদ্ধতি চাষিদের জানিয়ে দেওয়া হয়েছে। যারা তা পালন করেছেন; তাদের ফলন ভালো হয়েছে। গাছে যে পরিমাণ কমলা আসে; সঠিক ব্যবস্থাপনা না থাকায় গাছ তা ধরে রাখতে পারে না।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ১০০ ২০০ কমলার টাকা দাম,
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

February 4, 2026
নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

February 4, 2026
গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

February 4, 2026
Latest News
ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

EC Logo

পোস্টাল ভোট গড়তে পারে জয়-পরাজয়ের ব্যবধান

নবম পে স্কেল

পে স্কেল: নতুন করে শঙ্কায় কয়েক লাখ শিক্ষক-কর্মচারী

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

বৃহস্পতিবার রাত থেকে গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

ক্ষমতা

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে’

ইসি মাছউদ

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

ইসি

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.