Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ১০৫ রানের শান্তনার জয় পেল বাংলাদেশ
খেলাধুলা স্লাইডার

১০৫ রানের শান্তনার জয় পেল বাংলাদেশ

By Sibbir OsmanAugust 10, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে চলতি সফরের শুরুতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দুই খেলায় ৩০৩ ও ২৯০ রান করেও টাইগাররা হেরে যায়।

বুধবার হোয়াইটওয়াশ এড়াতে নেমেও চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। আফিফ হোসেন (৮০*) ও এনামুল হক বিজয়ের (৭৬) জোড়া ফিফটিতে ভর করে ৯ উইকেটে ২৫৬ রান করে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে স্বাগিতকরা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ৩২.২ ওভারে ১৫১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ১০৫ রানের জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশ দলের হয়ে ১৭ রানে ৪ উইকেট নেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এছাড়া দুটি করে উইকেট নেন এবাদত হোসেন ও তাইজুল ইসলাম। একটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ

Advertisement

বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে স্কোর বোর্ডে ৪১ রান জমা করেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়।

এরপর মাত্র ৬ রানের ব্যবধানে বাংলাদেশ হারায় ওপেনার তামিম ইকবাল, তিনে ব্যাটিংয়ে নামা নাজমুল হোসেন শান্ত ও চারে ব্যাটিংয়ে নামা সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে।

প্রথম দুই ওয়ানডেতে ৬২ ও ৫০ রান করা বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ভুল বুঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরার আগে ৩০ বলে করেন ১৯ রান। শান্ত-মুশফিকরাতো রানের খাতা খোলার সুযোগই পাননি।

চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৯০ বলে ৭০ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার এনামুল হক বিজয়। আগের দুই ম্যাচে ৭৩ ও ২০ রানে আউট হওয়া বিজয় এদিন ফেরেন ৭১ বলে ৬টি চার আর ৪টি ছক্কায় ৭৬ রান করে।

বিজয় আউট হওয়ার পর আফিফ হোসেনের সঙ্গে ৫৭ বলে ৪৯ রানের জুটি গড়ে আউট হন রিয়াদ। আগের দুই ম্যাচে ২০* ও ৮০* রানে অপরাজিত থাকা মাহমুদউল্লাহ এদিন টেস্টের আদলে ব্যাটিং করে ৬৯ বলে ৩৯ রানে ফেরেন।

রিয়াদের পর আফিফের সঙ্গে ৪৭ বলে ৩৩ রানের জুটি গড়ে আউট হন অলরাউন্ডার মেহিদ হাসান মিরাজ। তিনি ফেরেন ২৪ বলে দুই চারে ১৪ রান করে। আগের ম্যাচেও সুবিধা করতে পারেননি মিরাজ। ফেরেন ১৫ রানে। দুই ম্যাচে তার সংগ্রহ মাত্র ২৯ রান। প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি।

মিরাজ আউট হওয়ার পর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানরা। ২৪.৪ ওভারে দলীয় ১২৪/৪ রানের সময় ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেন আফিফ। তার ৮১ বলে ৬টি চার আর দুটি ছক্কায় সাজানো ৮৫ রানের লড়াকু ইনিংসের সুবাদে বাংলাদেশ ৯ উইকেটে ২৫৬ রান তুলতে সক্ষম হয়।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসে প্রথম দুই ওভারে ২ ওপেনারের উইকেট হারায় জিম্বাবুয়ে। হাসান মাহমুদের গতির শিকার হয়ে ফেরেন ওপেনার তাকুদজোয়ানাশে কাইতানো। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে অন্য ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ।

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া পেসার এবাদত হোসেন নিজের দ্বিতীয় আর ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে ৩ রানে ওয়েসলি মাধেভেরে ও সিকান্দার রাজাকে পরপর দুই বলে আউট করেন।

এরপর জিম্বাবুয়ে শিবিরে জোড়া আঘাত হানেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তিনি ইনোসেন্ট কায়াকে এলবিডব্লিউ অর টনি মুনিয়োঙ্গাকে স্ট্যাম্পিং করান।

এরপর জিম্বাবুয়ে শিবির টানা তিন আঘাত হানেন পেসার মোস্তাফিজুর রহমান। তার শিকার হয়ে একে একে সাজঘরে ফেরেন লুক জঙ্গুয়ে, ক্লাইভ মাদান্দে ও ব্র্যাডলি এভান্স।

জিম্বাবুয়ে শিবিরে শেষ পেরেকটি মারেন মোস্তাফিজ। তার আগে শেষ উইকেটে দুই পেসার রিচার্ড নাগরাভা ও ভিক্টর নাচুই ৫৮ বলে জিম্ববুয়ের হয়ে ৬৮ রানের রেকর্ড জুটি গড়েন।

এর আগে ২০১০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে শিঙ্গিরাই মাসাকাদজা ও ইয়ান নিকলস ৬০ রানের জুটি গড়ে ছিলেন। তাদের সেই রেকর্ড ১২ বছর স্থায়ী ছিল।

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন পোলার্ড, আশপাশে নেই কেউ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa