Advertisement
পাবনা প্রতিনিধি: চার বা পাঁচ বছরে নয়, মাত্র ১০৬ দিনে সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার ১৪ বছর বয়সী হাসানুর রহমান হিমেল।

হিমেল উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের হাবিবুর রহমান হাবিবের ছেলে এবং জয়নগর দারুল উলুম কওমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের ছাত্র।

পবিত্র কোরআনের হিফজ সমাপ্ত করায় বিস্ময়বালক হিমেলের প্রতিভাকে সম্মান জানাতে বুধবার (১১ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা ওলামা পরিষদের সাধারন সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম।

এ সময় ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বাতেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান মোল্লা, হিমেলের পিতা হাবিবুর রহমান হাবিব সহ মাদ্রাসার শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে কোরআনের এবতেদায়ী আরও ১৪ জন শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন
মাদ্রাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান।

হিমেল জানায়, একদিনে সে সর্বনিম্ন ৩ পৃষ্ঠা থেকে সর্বোচ্চ ২০ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করেছে। এছাড়া মাত্র দুই-তিনবার পড়লেই তার কোরআন শরীফের ১৬ লাইন বিশিষ্ট এক পৃষ্ঠা মুখস্থ হয়ে যায়।

হিমেলের বাবা হাবিবুর রহমান হাবিব বলেন, ‌‘আমার ছেলেকে একজন হাফেজ হিসেবে দেখতেই মাদ্রাসায় ভর্তি করেছি। আল্লাহ আমার দোয়া খুব দ্রুত কবুল করেছেন। এজন্য আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলে একজন বড় আলেম হিসেবে কবুল করেন।’

মাদ্রাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান বলেন, ‌১৪ বছর বয়সী শিশু হাসানুর রহমান হিমেল মাত্র ১০৬ দিন অর্থাৎ ৩ মাস ১৬ দিনে পুরো কোরআনুল কারিম হিফজ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এটি আমাদের জন্য গর্বের। আমরা তার জন্য দোয়া করি সে অনেকদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

পাবনা জেলা ওলামা পরিষদের সাধারন সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম বলেন, ‘পবিত্র কোরআনের পাখির সংখ্যা দেশে এভাবেই দিন দিন বেড়ে চলেছে। ৩০ পারা কোরআন পুরোটা বুকে ধারণ করা সহজ কাজ নয়। আল্লাহ যাকে চান তাকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করেন। হিমেলও তেমনি একজন, যাকে আল্লাহ খুব তাড়াতাড়ি হাফেজ হিসেবে কবুল করেছেন। আল্লাহর অশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া। তার পিতা ও শিক্ষকদের ধন্যবাদ।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.