
ম্যাচের ৫০ মিনিটে বার্সেলোনার আনসু ফাতি ও ৫৩ মিনিটে এস্পানিওলের পোল লোজানো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে এসে গোলের দেখা পায় বার্সা।
এ সময় (৫৬ মিনিটে) লুইস সুয়ারেজ গোল করে এগিয়ে নেন কিকে সেতিয়েনের দলকে। এটি ছিল বার্সার জার্সি গায়ে তার ১৯৫তম গোল। আর এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন বার্সেলোনার হাঙ্গেরিয়ান স্ট্রাইকার লাজলো কুবালাকে। যিনি এতোদিন কাতালানদের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তাকে পেছেন ফেলে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন সুয়ারেজ।
বাকি সময়ে সুয়ারেজের করা গোলটি আর শোধ দিতে পারেনি এস্পানিওল। তাতে হারও এড়াতে পারেনি তারা।
৩৫ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৭৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৭ পয়েন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



