Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ১০ বছর পর ফাইনালের হাতছানি গার্দিওলার
খেলাধুলা ফুটবল

১০ বছর পর ফাইনালের হাতছানি গার্দিওলার

By জুমবাংলা নিউজ ডেস্কMay 4, 20212 Mins Read

১০ বছর পর ফাইনালের হাতছানি গার্দিওলার

Advertisement

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটির সামনে ইতিহাস গড়ার হাতছানি। আসলেই তাই। তবে ম্যানসিটির জায়গায় পেপ গার্দিওলার কথা বললেও খুব বেশি তফাৎ থাকে না। গত দশ বছর ধরে হন্যে হয়ে খুঁজছেন একটা চ্যাম্পিয়ন্স লিগ। অথচ যেতে পারেননি ফাইনালেও। কখনো পারেনি তার এখনকার দল ম্যানসিটি।

হাজার হাজার কোটি টাকায় দল গড়ে, ট্রান্সফার উইন্ডোতে ঝড় তুলেও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা হয়নি তাদের। এখন সেখান থেকে কেবল ঘরের মাঠে পিএসজির বিপক্ষে একটা ড্র (এমনকি ১-০ গোলে হার হলেও হবে) দূরে সিটি। কিন্তু গার্দিওলা যদি ফিরে যান দুই বছর আগের স্মৃতিতে, তাহলে নিশ্চয়ই কিছুটা আতঙ্কিত হতে হবে তাকে।

২০১৯ সালে ইত্তিহাদে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে সেমিফাইনালে চলে গিয়েছিল টটেনহ্যাম, তখন স্পার্সদের কোচের নাম-মাওরোসিও পচেত্তিনো। সিটির মাঠে যখন নাচছেন হ্যারি কেনরা, তখন অবিশ্বাসের চেহারায় মন খারাপ হয়ে ড্রেসিং রুমে বসে ছিলেন গার্দিওলা। ওই স্মৃতি নিশ্চয়ই তিনি আর মনে করতে চাইবেন না।

ম্যাচের আগের দিন তাই বলে দিলেন, ‘এটা অতীত, ভিন্ন খেলা, ভিন্ন মুহূর্ত।’ প্রথম লেগে ২-১ গোলে জিতে সেই অতীত পেছনে ফেলায় সিটি অনেকটাই এগিয়েও আছে। তবে পিএসজির সাম্প্রতিক অ্যাওয়ে ফর্ম সিটিকে দুশ্চিন্তায় ফেলবে।

পিএসজির জন্য কাজটা এমনিতে কঠিন। ঘরের মাঠে প্রথম লেগ হেরে নিজেদের ইতিহাসে ইউরোপিয়ান প্রতিযোগিতায় কখনোই পরের পর্বে উঠতে পারেনি পিএসজি। এর উপর দলের অন্যতম সেরা পারফরমার কিলিয়ান এমবাপে পড়েছেন ইনজুরিতে। যদিও এই ম্যাচ খেলতে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি, করবেন আলাদা অনুশীলন।

একাদশ কেমন হবে :

ম্যান সিটি

এডারসন, ক্যান্সেলো, ডিয়াজ, স্টোনস, ওয়াকার, রদ্রি, গুন্ডোয়ান, ডি ব্রুইন, মাহরেজ, ফোডেন, বার্নাডো সিলভা।

পিএসজি

নাভাস, ফ্লোরেঞ্জি, মার্কিনিয়স, কিমপেম্বে, বাক্কের, পারেদেস, হেরেরা, ভেরাত্তি, ডি মারিয়া, নেইমার, এমবাপে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

July 17, 2026
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

July 16, 2026
ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

July 16, 2026

Latest News

সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

স্কালোনি

ডি পলকে বেঞ্চে বসানোর চমকপ্রদ তথ্য দিলেন স্কালোনি

মেসি

মেসি কত অর্থের মালিক, জানুন আয়ের প্রধান উৎস

afp-messi

মেসির যেসব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি

আর্জেন্টিনা

স্পেনকে হারালেই ইতিহাস, অনন্য কীর্তির দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa