Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম ১১ জনের ইসলাম গ্রহণ নিয়ে মুখ খুললেন আজহারী (ভিডিও)
ইসলাম জাতীয় ধর্ম

১১ জনের ইসলাম গ্রহণ নিয়ে মুখ খুললেন আজহারী (ভিডিও)

By Shamim RezaJanuary 31, 2020Updated:January 31, 20202 Mins Read

১১ জনের ইসলাম গ্রহণ নিয়ে মুখ খুললেন আজহারী (ভিডিও)

Advertisement
জুমবাংলা ডেস্ক : কেউ বললেই তাকে কালেমা পাঠ করে ইসলাম ধর্মে দীক্ষিত করান না বলে জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের এক মাহফিলে অংশ নিয়ে লাখো মুসল্লির সামনে এমন দাবি করেন তিনি।

সম্প্রতি ১১ ভারতীয়র ইসলাম গ্রহণ করা নিয়ে বেশ সমালোচিত হয়েছেন মিজানুর রহমান আজহারী। লক্ষ্মীপুরের রামগঞ্জের এক মাহফিলে ওই ভারতীয়রা তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়।

তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে ভুল বার্তা দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার ফরিদপুরের ওই মাহফিলে দাবি করেন তিনি।

মিজানুর রহমান আজহারী বলেন, ‘সেই মাহফিলের (রামগঞ্জের মাহফিল) আয়োজক কমিটির সদস্যরা আমাকে জানায়, একই পরিবারের ১১ জন হিন্দু মুসলমান হবেন। এদের মধ্যে চারজন আমীর হামজার কাছে কালেমা পাঠ করেছেন। আর বাকি ছয়জন আপনার কাছে বায়াত হতে চান।  সেখানে আমি অপারগতা জানাই। আমি রাজি না হলে উপস্থিত অন্য আলেমের কাছে ওই পরিবারটি মুসলমান হয়। কিন্তু মিডিয়ায় ফলাও করে প্রচার হয় লক্ষীপুরের একই পরিবারের ১১ হিন্দু মিজানুর রহমানের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন।’

তিনি আরও বলেন, পরদিন শুনি ওই পরিবারটি ভারতীয়। পরিবারের কর্তা মুসলমান ছিলেন। কিন্তু ছোটবেলায় হারিয়ে ভারতে চলে গিয়েছিলেন। সেখানে হিন্দু ধর্ম পালন করেছেন। বিয়ে করেছেন। তার স্ত্রী, সন্তানেরা সবাই হিন্দু। এ নিয়ে দেশজুড়ে অতি উৎসাহের দেখা দেয়। পরে শুনি সরকার তাদের ভারতে পাঠিয়ে দিয়েছে। আপনাদের এই অতি উৎসাহের জন্য এমনটা হয়েছে।’

সম্প্রতি মৌলভীবাজারে এক মাহফিলেও এক বৌদ্ধ ইসলাম গ্রহণ করতে এলে অপারগতা প্রকাশ করেন বলে জানান আজহারী।

সেদিন প্রসিদ্ধ আলেম শাইখ জামান ভাইয়ের কাছে কালেমা পাঠ করে মুসলমান হন ওই বৌদ্ধ। কিন্তু মিডিয়ায় ওই বৌদ্ধকে তিনিই কালেমা পড়িয়েছে বলে খবর প্রকাশ হয়।

আজহারী বলেন, ‘অন্য ধর্ম থেকে কেউ মুসলিম হতে আসলে তিনি কি কারণে ইসলাম গ্রহণ করতে চান, সেচ্ছায় সজ্ঞানে কিনা, তার ওপর কেউ চাপ সৃষ্টি করছে কিনা-এসব যাচাই করবেন স্থানীয় চেয়ারম্যান। এরপর ওই ব্যক্তিকে নিয়ে স্থানীয় জুমার মসজিদে গিয়ে চেয়ারম্যান খতিবের কাছে কালেমা পাঠ করিয়ে তাকে ইসলামে দীক্ষিত করাবেন। আর এ সবই হবে রাষ্ট্রীয় আইন মেনে এফিডেভিট করে।’ সূত্র : আমাদের সময় অনলাইন

ভিডিওটি দেখতে ক্লিক করুন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ভিসা

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

July 3, 2026
PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

July 3, 2026
Army

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

July 3, 2026

Latest News

ভিসা

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

Army

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Logo

বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি আবেদনের তারিখ ঘোষণা, যেভাবে করবেন

এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

Doctor

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চিকিৎসক, ভিডিও ভাইরাল

SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

Logo

সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি

Sonchoy Potro

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি

ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa