Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় ১২ ঘণ্টায় সড়কে ঝরলো ২১ প্রাণ
জাতীয় স্লাইডার

১২ ঘণ্টায় সড়কে ঝরলো ২১ প্রাণ

By iNews DeskMar 6, 2020, 3:53 PM Asia/DhakaUpdated:Mar 6, 2020, 3:53 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

ছয় জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৬, হবিগঞ্জ ৮, ময়মনসিংহ ২, সাভার ২, ফেনী ২ ও কুমিল্লায় একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সকাল ১০টা এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শুক্রবার ভোর রাত ৩টার দিকে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

নিহতদের মধ্যে ৪ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)।

বিজয়নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রভাত চন্দ্র দাস বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে যমুনা ব্রিকফিল্ডের সামনে সিলেট থেকে ছেড়ে আসা লিমন পরিবহনের একটি বাসের সঙ্গে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে সিলেটগামী ওই মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে বিকট শব্দে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এতে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসটির ৬ যাত্রী দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লেগে ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তানভিরগাঁও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তানভিরগাঁও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মেহেরাবাড়ী এলাকায় মাছের দুই পিকআপ সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আরও ২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- নেত্রকোনার ঠাকুরাকোনা গ্রামের পিকআপ ভ্যানের চালক রাজন রবিদাস (২২) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তালাশ কোর্ট এলাকার আবদুস সালামের ছেলে মো. আজিম (২৩)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মাছের একটি পিকআপ ভালুকা মেহেরাবাড়ী এলাকায় লাবিব ফ্যাশনের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি মাছ ভর্তি পিকআপ পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। এ দুর্ঘটনায় আরও ৩ জনকে আহত অবস্থায় নিয়ে আসলে কর্মকর্তা চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

সাভার

ঢাকার সাভারে বাস ও ট্রাকের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে রাতে ঢাকা-আরিচা ও আবদুল্লাপুর-বাইপাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজধানীর শেওরাপাড়ার কাজী নাজমুল হক (৪১) ও নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল আকাশ আহমেদ (২২)।

আশুলিয়া থানার পুলিশ জানায়, গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থেকে মোটরসাইকেলে ঢাকার বাসায় যাওয়ার পথে নাজমুল হক আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে বাসের নিচে গিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অন্যদিকে সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, আশুলিয়ার শ্রীপুরের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে নারায়ণগঞ্জে কর্মস্থলে যাচ্ছিলেন আকাশ। রাত ১টার দিকে সাভারের উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি ট্রাক মোটরসাইকেলসহ তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ফেনী

সাতবাড়িয়া এলাকায় সোনাগাজী-ফেনী সড়কে মোটরসাইকেলে করে যাওয়ার সময় নির্মাণাধীন সেতুর নিচে পড়ে ২ জন নিহত হয়েছেন। তারা হলেন- আজিজুল হক (২৮) ও জিয়া উদ্দিন বাবলু (২২)।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজিজুল হকের বাড়ি মিরসরাইয়ের ধূম ইউনিয়নের নাহেরপুর এলাকায় এবং জিয়া উদ্দিন জোরারগঞ্জ ইউনিয়নের ইমামপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যান আজিজুল। গুরুতর আহত অবস্থায় জিয়া উদ্দিনকে প্রথমে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা

দাউদকান্দি উপজেলার জিংলাতলী স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি বাসের চাপায় মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়। শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা আছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
বাস্তবায়ন

ধর্ষণ প্রতিরোধে কোরআনের আইন বাস্তবায়ন চাইলেন এমপি আমির হামজা

May 22, 2026, 5:27 PM Asia/Dhaka
বাঁধ

টাঙ্গাইলে ৫০ কোটি টাকায় যমুনা বাঁধ নির্মাণ করা হবে : পানি সম্পদমন্ত্রী

May 22, 2026, 4:30 PM Asia/Dhaka
বিক্ষোভ

পল্লবীতে বিক্ষোভ ও প্রতিবাদ, কুলখানিতে অংশ নিতে গ্রামে গেলেন রামিসার বাবা-মা

May 22, 2026, 4:10 PM Asia/Dhaka
Latest News
বাস্তবায়ন

ধর্ষণ প্রতিরোধে কোরআনের আইন বাস্তবায়ন চাইলেন এমপি আমির হামজা

বাঁধ

টাঙ্গাইলে ৫০ কোটি টাকায় যমুনা বাঁধ নির্মাণ করা হবে : পানি সম্পদমন্ত্রী

বিক্ষোভ

পল্লবীতে বিক্ষোভ ও প্রতিবাদ, কুলখানিতে অংশ নিতে গ্রামে গেলেন রামিসার বাবা-মা

হজ পালন

হজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি

ঈদযাত্রা

ঈদুল আজহা সামনে রেখে ঈদযাত্রা স্বস্তির হবে : সড়কমন্ত্রী

মারা

‘ঝিনাইদহে আমাকে কিল-ঘুসি মারা হয়, নিয়ে গেছে ফোন-মানিব্যাগ’

গুলি

এবার লালমনিরহাট সীমান্তে গুলি ছুড়ল বিজিবি

হামলা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

Ramisa

রামিসা হত্যা: আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী

Sohel

শিশু রামিসার হ ‘ত্যাকারী সোহেলের যত অপকর্ম

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp