জুমবাংলা ডেস্ক: সুন্দরবন সংলগ্ন মোংলার লোকালয় থেকে প্রায় ১৩কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। সাপটি আনুমানিক ১২ ফুট লম্বা।

রবিবার (৭ আগষ্ট) সকাল ১১টায় স্থানীয় সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের আঃ লতিফ চৌকিদারের বাড়ির সামনের জালে আটকে পরে অজগর সাপটি। সংবাদ পেয়ে ভিলেজ টাইগার সেরপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে জাল কেটে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে বনবিভাগ।
অজগর

Advertisement

ভিটিআরটি টিম লিডার আলমগির শিকদার জানান, ইদানি প্রায়ই আমরা খবর পাচ্ছি বন্য প্রাণী বিশেষ করে হরিণ, বানর ও অজগর সাপ লোকালয়ে চলে আসছে। এখানকার গ্রামগুলি বনের খুব কাছাকাছি হওয়ায় এসকল প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। আমরাও তাদেরকে উদ্ধার করে বনবিভাগের সহায়তায় বনে ফিরিয়ে দিচ্ছি।

পূর্ব সুন্দরবন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির জানান, সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের আঃ লতিফ চৌকিদারের বাড়ির সামনে জালে অজগর সাপ আটকা পড়লে ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে জাল কেটে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করি। জালের নাইলনের সুতা গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে সাপটি মৃতপ্রায় অবস্থায় ছিল। সাপটিকে উদ্ধারকরে দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

রাজধানীতে ভাড়ায় সাইকেলে যাত্রী টানেন মামুন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.