Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা দীর্ঘ ১২ বছর পর নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

দীর্ঘ ১২ বছর পর নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান

By জুমবাংলা নিউজ ডেস্কMay 4, 20232 Mins Read

এক যুগ পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ঘরের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। যেখানে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাবর আজমের দল।

 ১২ বছর পর নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান

Advertisement

বুধবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ২৬ রানের জয় পেয়েছেন স্বাগতিকরা। এদিকে এই জয়ের মধ্য দিয়ে একটা লজ্জাজনক ইতিহাসের পরিসমাপ্তি ঘটাল পাকিস্তান। এক যুগ পর নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেন তারা। ২০১১ সালের পর যা এবার প্রথম।

বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে দ্য গ্রিন ম্যানদের প্রথমে ব্যাটিংয়ে পাঠান কিউইরা। আগে ব্যাট করতে নেমে এদিন খুব একটা ভালো শুরু এনে দিতে পারেননি সিরিজের আগের দুই ম্যাচে টানা সেঞ্চুরি করা ফখর জামান। ২৬ বলে মাত্র ১৯ রানেই প্যাভিলিয়নে ফিরেন তিনি।

দ্বিতীয় উইকেটে বাবর ও ইমাম-উল হকের শতাধিক রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে পাকিস্তান। ১০৮ রানের জুটি ভাঙেন ম্যাট হেনরি। বাবর ৬২ বল খেলে ৫৪ রানে ফেরেন। ততক্ষণে অর্ধশতক তুলে নেওয়া ইমাম-উল হক এর পর জুটি গড়ার চেষ্টা করেন আব্দুল্লাহ শফিকের সঙ্গে। শফিক ১৯ রানে বিদায় নিলে ভাঙে ৩৭ রানের জুটি।

এর পর ইমাম-উল হকও বেশিক্ষণ টিকতে পারেননি। নার্ভাস নাইন্টির শিকার হয়ে দলীয় ১৯২ রানে ৯০ করে আউট হন তিনি। শেষ দিকে রিজওয়ানের ৩২ ও আঘা সালমানের ৩১ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে পাকিস্তান।

২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেন কিউইদের দুই ওপেনার উইল ইয়াং ও টম ব্লান্ডেল। উদ্বোধনী জুটি থেকে আসে ৮৩ রান। এর পর ৪১ বলে ৩৩ রানে ইয়াং সাজঘরে ফিরলেও ফিফটি তুলে নেন ব্লান্ডেল। তবে ৭৮ বলে ৬৫ রানে তিনিও বিদায় নেন।

অন্যদিকে গত দুই ম্যাচে সেঞ্চুরি করলেও এদিন খুব একটা সুবিধা করতে পারেননি তিনে নামা ড্যারিল মিচেল। ২৪ বলে ২১ রানেই আউট হয়ে যান তিনি। এর পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক টমর লাথাম। কিন্তু ৬০ বলে ৪৫ রানেই থামেন তিনি। শেষ দিকে ম্যাকঞ্জির আগ্রাসী ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখলেও ৪৯.১ ওভার শেষে ২৬১ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৪৫ বলে ৬৩ রানের অপরাজিত এক ইনিংস খেলেন এই ব্যাটার। পাকিস্তানের হয়ে বল হাতে দুটি করে সর্বোচ্চ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও নাসিম শাহ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

June 25, 2026
মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

June 25, 2026
ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

June 25, 2026

Latest News

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

ওয়ানডে

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa