Advertisement
জুমবাংলা ডেস্ক : পুলিশ সুপার (এসপি) ও একই পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ১২ জেলায় নতুন এসপি নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া জেলার বাইরে ১২ পুলিশ সুপার পদমর্যাদার পদে রদবদল আনা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) এ রদবদল এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদকে কুমিল্লায়, বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেনকে বরিশালে, কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে পাবনায়, শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকার সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরাকে কুড়িগ্রামে, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মীর মোদাচ্ছের হোসেনকে রাঙ্গামাটিতে, বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিককে বরগুনায়, স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াকে মৌলভীবাজারে, পুলিশ সদর দফতরের এআইজি মোহাম্মদ জহিরুল ইসলামকে মাগুরা জেলার পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঠাকুরগাঁও, পুলিশ সদর দফতরের এআইজি আয়েশা সিদ্দিকা গোপালগঞ্জ, ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী শেরপুর এবং খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার এমএম শাকিলুজ্জামান রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া রাঙ্গামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবিরকে পুলিশ সদর দফতরে, বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে ঢাকার সিআইডি, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামকে ঢাকা মহানগর, পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে পুলিশ সদর দফতর, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খানকে ঢাকার সিআইডিতে, মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজয়ানকে ঢাকার সিআইডি, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামানকে ঢাকার স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন-১ এ, রাজবাড়ী জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে ঢাকার সিআইডিতে বদলি করা হয়েছে।

কক্সবাজার জেলার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ডেন্ট মো. তারিকুল ইসলাম কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক হয়েছেন। ঢাকার সিআইডির বিশেষ পুলিশ সুপার বেগম তাসমিয়াহ তাহলীল পুলিশ সদর দফতরে, কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৬ এর অধিনায়ক মো. হেদায়েতুল ইসলামকে হবিগঞ্জ জেলার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ডেন্ট হিসেবে বদলি করা হয়েছে।

নৌ-পুলিশের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরিফকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.