Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ১৪ বছরের জেল হতে পারে আরাভ খানের
আইন-আদালত

১৪ বছরের জেল হতে পারে আরাভ খানের

By Saiful IslamMarch 29, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : অস্ত্র আইনের মামলায় দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামের সর্বোচ্চ সাজা ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

আরাভ খান

মঙ্গলবার (২৮ মার্চ) আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম সালাউদ্দিন এ তথ্য জানান।

এদিন মামলাটিতে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদের আদালতে তিনি সাক্ষ্য দেন। পরে বিচারক আগামী ১৩ এপ্রিল আসামির আত্মপক্ষ শুনানির দিন ঠিক করেন।

আইনজীবী এ কে এম সালাউদ্দিন বলেন, অনেক শেষ সময়ে এসেও আসামি আত্মসমর্পণ করেন। আমরা আশা করছি, আরাভ খানও আত্মসমর্পণ করবেন।

তিনি বলেন, মামলাটিতে এখন পর্যন্ত ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আশা করছি, আরাভ খানের সর্বোচ্চ সাজা ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি আরাভ খান তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে মগবাজারের বাসায় যান। সেখান থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে রমনা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। ২০১৫ সালের ১০ মে আরাভের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় ২০১৮ সালের ১৪ মার্চ জামিন পান তিনি। পরে আদালতে হাজিরা না দেওয়ায় একই বছরের ২৪ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় উলুখোলা এলাকার একটি জঙ্গল থেকে পুলিশ পরিদর্শক মামুনের হাত-পা বাঁধা বস্তাবন্দি পোড়া মরদেহ উদ্ধার করা হয়। ওই খুনের আসামি হয়ে দেশ ছেড়েছিলেন আরাভ খান ওরফে রবিউল ইসলাম। দেশ থেকে পালিয়ে তিনি প্রথমে ভারতে যান। কলকাতার একটি বস্তিতে কয়েক বছর বসবাস করার পর তিনি আরাভ খান নামে ভুয়া ভারতীয় পাসপোর্ট তৈরি করে দুবাই চলে যান। এখন তিনি দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী। সম্প্রতি বিপুল অর্থ বিনিয়োগ করে দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানের উদ্বোধন করেন তিনি। তাকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। ইতোমধ্যে আরাভ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১৪, আইন-আদালত আরাভ, খানের জেল পারে বছরের হতে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ওসমান হাদি হত্যা

ওসমান হাদি হত্যার দায় স্বীকার করলো গোলাম রাব্বানীর বন্ধু রুবেল

February 1, 2026
আশুলিয়া

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

February 1, 2026
পারিবারিক সহিংসতা

পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ জারি

January 29, 2026
Latest News
ওসমান হাদি হত্যা

ওসমান হাদি হত্যার দায় স্বীকার করলো গোলাম রাব্বানীর বন্ধু রুবেল

আশুলিয়া

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

পারিবারিক সহিংসতা

পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ জারি

গান বাংলার তাপস

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Golap

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

সাদ্দাম যশোর

স্ত্রী-সন্তানের মৃত্যুর ৩ দিন পর জামিন পেলেন সেই সাদ্দাম

পিএসসি

পিএসসির সাবেক সেই ড্রাইভারের ছেলে সিয়াম গ্রেপ্তার

Court

রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Salman

জুলাই হত্যাকাণ্ড : সালমান ও আনিসুলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

আনিসুল-সালমান

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.