Advertisement

স্পোর্টস ডেস্ক : চট্রগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৪০৪ রানের বিপরীতে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশকে বাংলাদেশকে ১৫০ রানে অলআউট করে দেয়ার পরও ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত। সর্বশেষ স্কোর অনুযায়ী ভারতের সংগ্রহ তিন ওভারে বিনা উইকেট হারিয়ে ১০ রান।

১৫০ রানে শেষ বাংলাদেশ, ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে ভারত

এমনিতেই টেস্টে নিয়ম হচ্ছে, ২০০ রানের ব্যবধান থাকলেই ফলোঅন করানো যায়।

তবে ভারত প্রথম ইনিংসে ২৫৪ রান এগিয়ে থেকেও বাংলাদেশকে ফলোঅন করায়নি। নিজেদের বড় টার্গেটের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে ভারত।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০৪ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রানে সব উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৩৩ রান। প্রথম ইনিংসে ভারতের চেয়ে আরো ২৭১ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় দিনে ফলোঅন এড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামে বাংলাদেশ। বাংলাদেশের দরকার ছিল ৭২ রান, হাতে মাত্র দুটি উইকেট। মাত্র ১৬ রান করেই সে দুটি উইকেট হারায় বাংলাদেশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.