Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ১৫ আগস্টের মূল ষড়যন্ত্রকারীদের বিচারের জন্য তদন্ত কমিশন গঠনের দাবি
জাতীয় রাজনীতি

১৫ আগস্টের মূল ষড়যন্ত্রকারীদের বিচারের জন্য তদন্ত কমিশন গঠনের দাবি

By Saiful IslamAugust 16, 20213 Mins Read

১৫ আগস্টের মূল ষড়যন্ত্রকারীদের বিচারের জন্য তদন্ত কমিশন গঠনের দাবি

Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্যে ষড়যন্ত্রকারী ও কুশীলবদের ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তদন্ত কমিশন গঠন করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তরা এই দাবি জানান।

সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেতারা বলেন, এই হত্যার পিছনে কারা ছিল? কারা খুনিদের পরিচালনা করছে? এদের মুখোশ উন্মোচিত করতে হবে। এই হত্যার নেপথ্যে ষড়যন্ত্রকারী ও কুশীলবদের ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তদন্ত কমিশন গঠন করতে হবে।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সূচনা বক্তব্য রাখেন।

এছাড়াও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সদস্য ড. আব্দুর রাজ্জক, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহা উদ্দিন নাছিম, ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জাহান কল্পনা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম মান্নান কচি বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রের তীব্র বৈরী ¯্রােত মোকাবিলা করে আমাদের পূর্ব পৃথিবীর সূর্য শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অভীষ্ট লক্ষ্যে। দক্ষিণ এশিয়ার ক্ষমতার মঞ্চে পালাবদলে আজ বাংলাদেশের একটি সাম্প্রদায়িক গোষ্ঠী উৎসাহিত হচ্ছে, উল্লসিত হচ্ছে। আজকে আবার তাই মনে করি সামনের দিনগুলোতে ষড়যন্ত্রের তীব্র ¯্রােত আরও বৈরী হবে।

তিনি বলেন, দুর্যোগের সংকটে পরীক্ষিত মানবিক নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে অনেক চ্যালেঞ্জ। আওয়ামী লীগের সামনে অনেক চ্যালেঞ্জ। শেখ হাসিনা আমাদের আস্থার সুবর্ণ রেখা। ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে তিনি সৃষ্টির পতাকা ওড়ান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য তৈরি করে করোনা সংকট মোকাবিলায় তার নেতৃত্ব আজ বিশ্বব্যাপী প্রশংসিত। যত ষড়যন্ত্রই হোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশ এগিয়েই যাবে ইনশাআল্লাহ।

আব্দুর রাজ্জক বলেন, কারা এই হত্যাকান্ডের পিছনে জড়িত, কারা খুনিদের পরিচালনা করেছেন তাদের মুখোশ উন্মোচন করতে হবে।
জিয়াউর রহমান অন্তরালে থেকে এই হত্যাকান্ড পরিচালনা করেছেন এই ’৭৫ পরবর্তী তার বিভিন্ন কর্মকান্ডের মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে।
জাহাঙ্গীর কবির নানক বলেন, জিয়াউর রহমান যদি এই হত্যার সাথে জড়িত নাই হবেন তাহলে কেন তিনি খুনিদের পুরস্কৃত করেছেন। তদন্ত কমিশন গঠন করে এই হত্যার ইন্ধন দাতাদের মুখোশ উন্মোচিত করতে হবে।

আব্দুর রহমান বলেন, সকলের কাছে স্পষ্ট বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত। এই হত্যাকান্ডের পর জিয়া যে সুযোগ-সুবিধা ভোগ করেছিলেন তাতেই স্পস্ট হয় এই হত্যার সাথে জিয়া জড়িত।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কিছু আসামীর রায় কার্যকর হয়েছে, এখনও কিছু আসামী বিভিন্ন দেশে পালিয়ে আছে আমরা চাই এই আসামীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করা হোক। একই সাথে দাবী জানাই এই হত্যার পিছনে কারা জড়িত তাদের মুখোশ উন্মোচিত করা হোক।’

তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি এই হত্যার পিছনে জিয়াউর রহমান জড়িত ছিলেন। কারণ বঙ্গবন্ধুর হত্যার পর জিয়াউর রহমানের বিভিন্ন কাজরে মধ্য দিয়েই এটা প্রমাণিত হয়েছে। তিনি যদি জড়িত নাই হবেন, তাহলে কেন ইনডেমিনিটি জাড়ি করবেন? কেন খুনিদের পুরস্কৃত করবেন?’

আ ফ ম বাহা উদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু হত্যার নীল নকশার সাথে দেশে ও দেশের বাহিরে যারা জড়িত, যারা অপশক্তিকে সাহস যুগিয়েছে, পরবর্তীতে খুনিদের পুরস্কৃত করেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল এদের মুখোশ উন্মোচিত করা দরকার। এই খুনের সাথে যারা জড়িত তাদের মুখোশ উন্মোচিত করতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

July 4, 2026
Pak

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

July 4, 2026
কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

July 4, 2026

Latest News

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

Pak

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

Ortho

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য : অর্থমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি করলে বদলি নয়, আরও বড় শাস্তির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শাওন

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

3-no

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিক্ষার্থী

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন সেই ৯ শিক্ষার্থী

APS

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa