Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ১৫ আগস্টে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে
জাতীয় স্লাইডার

১৫ আগস্টে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে

By Hasan Majorআগস্ট 13, 20243 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, পনের আগস্টে নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

আজ দুপুরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আহত বিজিবি সদস্যদের দেখতে গেলে ১৫ আগস্ট সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আজ বিকেলে আমরা বসবো, সেখানে আলোচনা হবে। আমরা সেদিন সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করব। ওই দিনের নিরাপত্তায় পুলিশ থাকবে, বিজিবি-র‌্যাব থাকবে। হয়তো সেনাবাহিনীও থাকবে।’

সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের এই ফোর্সগুলোকে দানব বানোনো হয়েছে। যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আমি তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব। তারা কত লোক মেরেছে, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে।’

এম. সাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী এগুলো ন্যাশনাল ফোর্স, এটা কারও পারসোনাল ফোর্স না। আমি মনে করি, আই উইল ট্রাই টু ব্রিং দেম অন টু দ্য জাস্টিস। দেশে এবং দেশের বাইরে, সে যত বড়ই হোক। আমার হাতে যদি পড়ে, আই উইল স্ট্রেট পুট দেম ইনটু দ্য জেল। আমরা ইতোমধ্যে কিছু কিছু অ্যাকশনে গেছি পুলিশের ভেতরে, যারা পুলিশকে দানব বানিয়েছে। আপনারা মনে করবেন না, আমি শুধু আপনাদের সঙ্গে পেপটক করি। দিস পার্টি ওয়ার্স্ট অ্যান্ড ফ্যাসিস্ট পার্টি। এক্সাক্টলি হোয়াট দ্য ফ্যাসিস্ট ডিড। যাদের বর্ডার রক্ষা করার কথা, তাদের বলে পিঠ দেখাও। নো মোর। ইনশাল্লাহ, ইট ইজ নট গোয়িং টু বি এনি মোর।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি সরকারি প্রসেসের মধ্যে কাজ হচ্ছে। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু সুপারিশ চলে গেছে। আমি নাম বলব না এই মুহূর্তে। তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার আশ্বাসে পুলিশ মাঠে নেমেছে। পুলিশ নিজেরা বলেছে, আমরা লজ্জিত। যখন আমি বললাম, আপনাদেরই একজন বাপ ছেলে মৃত্যুর পরে বলছে কয়টা বুলেটে একটা ছেলে মারা যায়। অনেক পুলিশ সদস্য বলেছেন, আমরা ওই পথে যাইনি এজন্য আমাদের সরিয়ে দিয়ে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করেছে। আমি তাদের আশ্বাস দিয়েছি যে, উই উইল সি, উই উইল ব্রিং দেম ব্যাক।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘চিন্তা করবেন না, পুলিশ খুবই অনুতপ্ত। এদের যারা দানব বানিয়েছে, আমি আবার বলছি, উইল নট লিভ দেম। একটু সবুর করেন, একটি সরকারি অ্যাকশন নিতে গেলে কতগুলো প্রসেস আছে। টপ টপ করে করা যায় না। তার পরে দেখবেন, তিন বছর আবার চলে আসছে। আমরা এখন বের করার চেষ্টা করছি হুকুমের আসামি। পুলিশ বলছে, এই ইউনিফর্ম পরে আমরা এক দিনের জন্য বের হতে চাই না।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পুলিশের পোশাক ও ব্যাজের নতুন ডিজাইন দেওয়ার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিভিতে আগুন দেওয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে, ভেতর থেকে নাকি লাগানো হয়েছে। এখন পর্যন্ত জানা গেলো না, কারা আগুন লাগিয়েছে। টিভির সম্প্রচারে যারা আছেন, তারা ইনকুয়ারি করেন। কারা লাগিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ঝড়

মৌসুমি বায়ু আরও শক্তিশালী হচ্ছে, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

জুন 9, 2026
একনেকে ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

জুন 9, 2026
রাশিয়া

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের

জুন 9, 2026
Latest News
ঝড়

মৌসুমি বায়ু আরও শক্তিশালী হচ্ছে, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

রাশিয়া

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের

প্রধানমন্ত্রী একনেক

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

বিতর্কে নতুন মোড়

মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি

ঝড়

দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

উপাচার্য নিয়োগ

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

অনার্স কোর্স

অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

বরাদ্দ

নবম পে-স্কেলের বরাদ্দ নিয়ে বড় সুখবর

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa