
৩ লাখ ২১ হাজার ২৭৫ ভোটের মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ১৬,৯৬৫। অর্থাৎ, মাত্র ৫.২৮ শতাংশ ভোট পড়েছে। এর আগে করোনা আতঙ্কের মধ্যে শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৫টায়।
ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই আসনে মোট ভোটার তিন লাখ ১২ হাজার ২৮১ এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৮ হাজার ৭৭৭ এবং নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৫০৪ জন।
এদিকে করোনা আতংকে ভোটার উপস্থিত অন্যান্য ভোটের তুলনায় অনেক কম ছিল। যদিও নির্বাচন কমিশন থেকে হ্যান্ড স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল প্রতিটি কেন্দ্রে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



