Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন চিগুম্বুরা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন চিগুম্বুরা

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 8, 20202 Mins Read

১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন চিগুম্বুরা

স্পোর্টস ডেস্ক : ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এলটন চিগুম্বুরা। পাকিস্তানের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজই হতে যাচ্ছে ৩৪ বছর বয়সী অলরাউন্ডারের শেষ সিরিজ।

জিম্বাবুয়ে ক্রিকেট বিবৃতিতে জানিয়েছে, ইনজুরির কারণে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন অলরাউন্ডার চিগুম্বুরা।

চোটের জন্য বোলিং করতে পারছিলেন না। খেলে যাচ্ছিলেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। কিন্তু একের পর এক চোটে সেটাও আর সম্ভব হচ্ছে না। প্রায়ই থাকতে হচ্ছে মাঠের বাইরে। শেষ পর্যন্ত বিদায়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন চিগুম্বুরা।

Advertisement

২০০৪ সালে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল চিগুম্বুরার। দেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১৪ টেস্ট, ২১৩ ওয়ানডে ও ৫৫ টি-টোয়েন্টি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি খেললে ৫৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ হবে তার ক্যারিয়ার।

সব মিলে জিম্বাবুয়েকে ৮০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন চিগুম্বুরা। ওয়ানডেতে ৪ হাজার রান ও ১০০ উইকেটের কীর্তি রয়েছে তার। গ্র্যান্ট ফ্লাওয়ার ছাড়া জিম্বাবুয়ের হয়ে এই কীর্তি শুধু চিগুম্বুরারই।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও বিভিন্ন সময়ে খেলেছেন এই অলরাউন্ডার। বিপিএল তো বটেই, খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। আসরগুলোতে ভালো কিছু পারফরম্যান্সও রয়েছে তার। নর্থাম্পটনশায়ারের হয়ে খেলেছেন কাউন্টিতেও।

JUST IN: Zimbabwe stalwart Elton Chigumbura will retire from international cricket at the end of the ongoing #PAKvZIM T20I series.

Over a 16-year career he has made 281 appearances for Zimbabwe before today, scoring 5761 runs and taking 138 wickets 👏 pic.twitter.com/7AYQ8XAD5P

— ICC (@ICC) November 7, 2020

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa