Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ১৭ বছর খালেদা জিয়াকে জেল খাটতে হবে : অ্যাটর্নি জেনারেল
আইন-আদালত জাতীয়

১৭ বছর খালেদা জিয়াকে জেল খাটতে হবে : অ্যাটর্নি জেনারেল

By Sibbir OsmanDecember 12, 2019Updated:December 12, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। তবে খালেদা জিয়ার সম্মতি নিয়ে মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

ফাইল ছবি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার সর্বসম্মতভাবে এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ারপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

আদালতের আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, আমাদের প্রত্যাশা ছিল খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে আদালত জামিন দেবেন। কিন্তু তা দেননি। এটা নজিরবিহীন। আমাদের দেশের সর্বোচ্চ আদালতের জন্য কলংকজনক অধ্যায় হয়ে থাকবে।

তবে আরেক আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আপিল বিভাগে সিসি ক্যামেরা বসানোসহ গত কয়েকদিনের কার্যক্রম দেখে আগেই আইনজীবীদের একটা ধারণা হয়েছিল যে খালেদা জিয়াকে জামিন দেবে না। আজকের আদেশে সেটাই প্রমানিত হলো।

তিনি বলেন, আদালত কি কারণে খারিজ করেছেন তা বলেননি। তাই লিখিত আদেশ পাবার পর সিনিয়র আইনজীবীদের নিয়ে গঠিত প্যানেলে বসে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, দুটি মামলায় খালেদা জিয়ার ১৭ বছরের জেল হয়েছে। তাকে ১৭ বছর জেল খাটতে হবে। তাই তার জামিন আবেদন গ্রহণযোগ্য নয়। আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন।

তিনি বলেন, মেডিকেল বোর্ড আদালতকে জানিয়েছে, খালেদা জিয়া উন্নত চিকিৎসা শুরুর অনুমতি দিচ্ছেন না বলেই বিএসএমএমইউ কর্তৃপক্ষ তার উন্নত চিকিৎসায় কোনো ব্যবস্থা নিতে পারছে না। তার অনুমতি পাওয়া গেলেই চিকিৎসা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সকাল ৯টা ৫ মিনিটে এজলাসে ওঠেন। তবে সকাল ৮টা থেকেই আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা এজলাসে প্রবেশ করতে থাকেন। আদালতের প্রবেশ পথে কমপক্ষে তিনবার তল্লাশি করা হয়। প্রতিবারই পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী ছাড়া কোনো আইনজীবীকে ঢুকতে দেওয়া হয়নি এজলাসে। তবে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের ঢুকতে বাধা দেওয়া হয়নি।

গত ২৮ নভেম্বর আপিল বিভাগ খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেন। একইসঙ্গে এই মেডিকেল বোর্ডের প্রতিবেদন এবং গত ৭ অক্টোবর গঠিত মেডিকেল বোর্ডের প্রতিবেদন গত ৫ ডিসেম্বর দাখিলের নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশে বিএসএমএমইউ নতুন মেডিকেল বোর্ড গঠন করে। কিন্তু বিএসএমএমইউ কোনো মেডিকেল রিপোর্ট দাখিল না করায় গত ৫ ডিসেম্বর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নজীরবিহীন অচলাবস্থার সৃষ্টি হয়।

বিএনপিপন্থী আইনজীবীদের মুহুর্মুহু শ্লোগান, মাঝে মাঝে সরকার সমর্থক আইনজীবীদের প্রতিবাদের মুখে চরম হৈচৈ-হট্টগোলের সৃষ্টি হয়। ফলে বিচার কাজ বন্ধ হয়ে যায়। এ প্রেক্ষাপটে আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে ৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এ অবস্থায় ১১ ডিসেম্বর বিকেলে বিএসএমএমইউ থেকে খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত মেডিকেল বোর্ডের প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের কাছে পৌছে দেওয়া হয়। যা গতকাল সকালে উপস্থাপন করা হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

February 6, 2026
অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

February 6, 2026
Latest News
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

শ্রমিকদের সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি শ্রমিকদের সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ফেরত

নোয়াখালীতে ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে রিকশাচালকের সততার দৃষ্টান্ত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.