স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে যেমন একাধিক রেকর্ড রয়েছে। পাশাপাশি তেমনই বিতর্কের পাহাড় রয়েছে। পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল ২০০৫ সালে। যখন পিচ টেম্পারিংয়ের অভিযোগে সাবেক অধিনায়ককে একটি টেস্ট এবং দু’টি ওয়ানডে-তে নির্বাসিত করা হয়েছিল।

ফয়সালাবাদে ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় আফ্রিদি তার জুতা দিয়ে পিচের ক্ষতি করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। এবং সেটা প্রমাণিতও হয়েছিল। এই ঘটনার ১৭ বছর পরে সাবেক অলরাউন্ডার পিচের ক্ষতি করা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিষয়ে অবশেষে মুখ খুললেন। এবং বললেন, কী পরিস্থিতিতে তিনি এই কাজটি করেছিলেন।
শহীদ আফ্রিদি

Advertisement

আফ্রিদি দাবি করেছেন, তিনি পিচের ক্ষতি করার জন্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সুযোগ নিয়েছিলেন। এবং শেষ পর্যন্ত উইকেটের ক্ষতি করার আগে পাকিস্তানের তারকা শোয়েব মালিকের সাথেও এ নিয়ে কথা বলেছিলেন। এমনটাও জানিয়েছেন সাবেক তারকা।

সামা টিভিতে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘এটা একটা ভালো সিরিজ ছিল। আর সিরিজের ফয়সালা হয়েছিল ফয়সালাবাদে। বিশ্বাস করুন, এটি একটি টেস্ট ছিল এবং বলটি টার্ন করছিল না বা কোনো সুইং বা সিম পাচ্ছিল না। এটি বেশ বিরক্তিকর হয়ে উঠছিল। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছিলাম এবং কিছুই পার্থক্য করতে পাচ্ছিলাম না। এরপর হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সবার মনোযোগ বিক্ষিপ্ত হয়। আমি মালিককে বললাম, আমার মন চাইছে আমি এখানে একটা প্যাচ তৈরি করি। বল ঘুরতে দাও!’

এরপর আফ্রিদি হেসে বললেন, ‘শোয়েব মালিক জবাব দিলেন, করে দে। কেউ দেখছে না। তাই আমিও কাজটা করে দিই! তারপর যা ঘটল, তা ইতিহাস। এখন যখন আমি পিছনে তাকাই, নিঃসন্দেহে এটি একটি ভুল ছিল।’

আফ্রিদি ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে এবং ৯৯টি টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। শোয়েব মালিক এখনো খেলে চলেছেন। কিন্তু বর্তমানে পাকিস্তানের জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন না। ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি শেষ বার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। অক্টোবর থেকে শুরু হতে চলা ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি সুযোগ পাননি।

সূত্র : হিন্দুস্থান টাইমস

ওমরাহ শেষে মক্কা-মদিনা থেকে দেশের পথে আফিফ-মেহেদী-নাঈম

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.