
গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে (সিআইসি) এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের পাঠানোর প্রেক্ষিতে এসব ব্যাংক হিসবা সচল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ২০০৭ সালের ১ আগস্ট আব্দুল আউয়াল মিন্টুসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছিল এনবিআরের গোয়েন্দা শাখা (সিআইসি)। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি।
এর আগে গত ১৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব প্রায় ১৭ বছর পর সচল করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



