Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ১৯ বছরের বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন উমর গুল
খেলাধুলা

১৯ বছরের বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন উমর গুল

By Sibbir OsmanSeptember 24, 20202 Mins Read

১৯ বছরের বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন উমর গুল
Pakistan’s cricketer Umar Gul celebrates the wicket of South-African captain cricketer Faf du Plessis (unseen) during a T20 cricket match between South-Africa and Pakistan, in Centurion at SuperSport Park on March 3, 2013. AFP PHOTO / ALEXANDER JOE (Photo credit should read ALEXANDER JOE/AFP/Getty Images)
Advertisement
স্পোর্টস ডেস্ক: সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের তারকা পেসার উমর গুল। আসন্ন জাতীয় টি-টোয়েন্টি লিগের মধ্য দিয়ে ১৯ বছরের বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি।

ক্রিকেট থেকে অবসর নিয়ে গুল নাম লেখাতে চান কোচিং পেশায়। স্থানীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন গুল। সেই সঙ্গে কোচিংয়ের লেভেল থ্রি করার ইচ্ছে রয়েছে তার।

গুল বলেন, ‘আমি এখনই নিশ্চিত করে বলতে পারি না, তবে আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার পরে আমি কোচিংয়ে নামতে পারি। ইতিমধ্যে আমি লেভেল ওয়ান এবং টু’এর কোচিং কোর্স করেছি এবং ভবিষ্যতে লেভেল থ্রি করার জন্যও আগ্রহী।’

পাকিস্তানের জার্সি গায়ে ২০০৩ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন গুল। একই বছরের আগস্টে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে তার অভিষেক হয়। আর ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে তার অভিষেক ঘটে।

ক্যারিয়ারের বেশিরভাগ সময় ইনজুরিতে থাকা এই পেসার পাকিস্তানের হয়ে খেলেছেন ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে এবং ৬০টি টি-টোয়েন্টি। পাকিস্তানের জার্সি গায়ে সর্বশেষ তাকে দেখা গেছে ২০১৬ সালে।

পাকিস্তানের হয়ে অভিষেকের পর ১৩ বছরে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে উমর গুল নিজের ঝুলিতে পরেছেন সর্বমোট ৪২৭টি উইকেট। এর ভেতর টেস্টে তার উইকেট সংখ্যা ১৬৩টি, ওয়ানডেতে ১৭৯টি এবং টি-টোয়েন্টিতে ৮৫টি।

সেরা বোলিং ফিগার তার দেখার মতো। টেস্টে এক ম্যাচে তার সেরা বোলিং ফিগার ৯/১৬৪, আর ইনিংসে ৬/১৩৫। ওয়ানডেতে তার সেরা বোলিং ৬/৪২ এবং টি-টোয়েন্টিতে ৫/৬।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa