Advertisement

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারনে লকডাউনের এই সময় বাড়িতেই ট্রেনিং চালিয়ে যাচ্ছিলেন ইতালিয়ান ক্লাব আটলান্টার মিডফিল্ডার আন্দ্রে রিনালদি।

শুক্রবার (৮ মে) অনুশীলনের সময় হঠাৎ স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) করেন ১৯ বছর বয়সী ফুটবলার রিনালদি। হাসপাতালে নেয়ার তিনদিনের মাথায় মৃত্যুবরণ করেন তিনি।

তরুণ এই ফুটবলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করে সিরি’ডি এর ক্লাব এসি লেগনানো। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আকস্মিক, দুঃখজনক, যা ভাবা আসলেই অসম্ভব। অসুস্থ হওয়ার পর তিনদিন লড়েছে আন্দ্রে। দুর্ভাগ্যজনকভাবে কিছুই করার ছিল না।

লেগনানোর চেয়ারম্যান জিয়াভান্নি মুনাফো বলেন, যখন আন্দ্রে অনুশীলনে আসতো, প্রথমেই আমার সঙ্গে দেখা করতো। এই স্মৃতি আমার মনের মধ্যে সারাজীবন থাকবে। দারুণ এক ছেলে ছিল, সবার জন্য উদাহরণ। ক্লাবের পক্ষ থেকে আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

১৩ বছর বয়স থেকে সিরি’আর দল আটলান্টায় ছিলেন রিনালদি। ২০১৬ সালে ক্লাবের হয়ে অনূর্ধ্ব-১৭ লিগ শিরোপা ও সুপার কাপ জেতেন এই মিডফিল্ডার।

রিনালদিকে হারিয়ে আটলান্টা এক বিবৃতিতে বলেছে, তাকে সবসময়ই পাওয়া যেত, ইতিবাচক একজন ছিল। সে জানতো কিভাবে সকলের ভালোবাসার পাত্র হওয়া যায়।

বিবৃতিতে তারা আরও বলেছে, মাঠে তুমি ছিলে এমন একজন যে কিনা সবার শেষে হার মানতো, এবারও তুমি লড়েছো। তোমার অর্জন খুব সহজে মুছে যাবে না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.