Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ১ লক্ষ পরিবারে স্যামসাং স্মার্ট টিভি পৌঁছে দেবে ইভ্যালি
জাতীয়

১ লক্ষ পরিবারে স্যামসাং স্মার্ট টিভি পৌঁছে দেবে ইভ্যালি

By Shamim RezaNovember 4, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দেশের এক লাখ পরিবারে স্যামসাং স্মার্ট টিভি পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে একত্রে কাজ করার উদ্যোগ নিয়েছে ইভ্যালি এবং ফেয়ার ইলেকট্রনিক্স। বিশ্বসেরা টিভি প্রস্তুতকারী প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ব্র্যান্ডের টিভি আকর্ষণীয় মূল্যছাড় এবং অফারে কেনা যাবে ই-কমার্সভিত্তিক দেশিয় মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি থেকে।

এ লক্ষ্যে আজ মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে ইভ্যালি কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাথে স্যামসাং পণ্য নির্মাণকারী প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্সের চুক্তি স্বাক্ষর পর্ব অনুষ্ঠিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং ফেয়ার ইলেকট্রনিক্সের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মেজবাহ উদ্দিন চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির ফাউন্ডার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং ফেয়ার ইলেকট্রনিক্সের হেড অব মাকের্টিং জে. এম. তসলিম কবীর, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আতাউল হক ও প্রোডাক্ট ম্যানেজার মো. মুশফিকুর রহমান ও ফাহিন নাসির উপস্থিত ছিলেন।

দিনটি জেলহত্যা দিবস হওয়ায় চুক্তি স্বাক্ষর পর্বের আনুষ্ঠানিকতা শুরুর আগে জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এই চুক্তির আলোকে ‘ডিজিটাল নেশন অন স্মার্ট টেলিভিশন’ স্লোগানকে সামনে রেখে একে অপরের সহযোগী পার্টনার হয়ে কাজ করবে ইভ্যালি এবং স্যামসাংয়ের স্থানীয় উৎপাদক ও অনুমোদিত পরিবেশক ফেয়ার ইলেকট্রনিক্স।

এ বিষয়ে ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রায় এক লাখ পরিবারে স্যামসাং টেলিভিশন পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিশ্বসেরা ব্র্যান্ড স্যামসাংয়ের আন্তর্জাতিক মানের টিভি আকর্ষণীয় অফারে কেনার সুযোগ থাকছে ইভ্যালির পক্ষ থেকে। এর ফলে দেশের প্রায় পাঁচ লাখ গ্রাহক সুলভ মূল্যে টিভিগুলো কিনতে পারবেন বলে আশা প্রকাশ করছে ইভ্যালি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতি মাসে দেশজুড়ে স্যামসাংয়ের প্রায় ২০ হাজারের বেশি স্মার্ট টেলিভিশন বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এভাবে দেশের এক লাখ পরিবারে ইভ্যালির মাধ্যমে স্যামসাং টিভি পৌঁছে দেওয়া হবে।

ইভ্যালি প্রাথমিকভাবে স্যামসাংয়ের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি বিক্রি করবে। গ্রাহকদের পছন্দের বিষয়টি বিবেচনায় নিয়ে বেসিক এবং স্মার্ট; দুই ধরনের সংস্করণই পাওয়া যাবে ইভ্যালিতে। খুব দ্রুতই ফোর-কে রেজুলেশনের ক্রিস্টাল আলট্রা এইচডি টিভি এবং কোয়ান্টাম ডট প্রযুক্তির টিভিও পাওয়া যাবে মার্কেটপ্লেসটিতে।

টিভিগুলোতে থাকছে ১৩৬৬ * ৭৬৮ পিক্সেলের হাই ডেফিনিশন (এইচডি) ডিসপ্লে এবং ডলবি ডিজিটাল প্লাস সাউন্ড। ডিজিটাল কানেকটিভির জন্য থাকছে দুইটি এইচডিএমআই এবং একটি করে ইউএসবি পোর্ট। ওয়াইড কালার এনহেঞ্চার এবং পার কালার প্রযুক্তির মাধ্যমে ডিসপ্লেতে সঠিক রঙয়ের দৃশ্যপট উপভোগ করতে পারবেন দর্শকেরা।

এ বিষয়ে ফেয়ার ইলেকট্রনিক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ‘দেশের গ্রাহকদের কাছে স্যামসাং খুবই পরিচিত এবং প্রিয় একটি নাম। আমাদের বিভিন্ন ধরনের হোম এপ্লায়েন্স পণ্য দেশের ঘরে ঘরে ব্যবহৃত হচ্ছে। প্রযুক্তির এই যুগে টেলিভিশন এখনো সবথেকে দ্রুত যোগাযোগের একটি মাধ্যম। আর নতুন এই সময়ে টেলিভিশনের ব্যবহার শুধু কোনো দৃশ্য দেখা এবং শোনার মধ্যে সীমাবদ্ধ নেই। টিভির নানাবিধ ব্যবহারের চাহিদা দিন দিন বাড়ছে। করোনার এই সময় আমাদের এই বিষয়টি আরও স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে। এখন মানুষ বাসায় থেকে অনলাইনে একজন পেশাজীবী দাপ্তরিক কাজ করছেন; একজন শিক্ষার্থী ক্লাস করছেন। এই সবকিছু এখন টিভিতে করা সম্ভব। এর জন্য দরকার একটি আধুনিক প্রযুক্তির স্মার্ট টিভি। আর এই সমাধানটি আমরা ইভ্যালির মাধ্যমে স্থানীয় গ্রাহকদের দিতে চাই।’

ইভ্যালির ফাউন্ডার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, ‘স্যামসাং ব্র্যান্ড এবং ফেয়ার ইলেকট্রনিক্সকে সাথে নিয়ে আমরা দেশের ডিজিটাইজেশনে আরও কাজ করতে চাই। আজ জাতীয় জেল হত্যা দিবস। এমন একটি দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্যিকার সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণকে বাস্তবায়নের দিকে আমরা আরও এক ধাপ এগিয়ে নিতে চাই। স্যামসাং বিশ্বের অন্যতম সেরা এবং শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান যারা ১৪ বছর ধরে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। আমরা আশা করছি ইভ্যালির ৪০ লাখেরও বেশি গ্রাহকের এই বৃহৎ প্ল্যাটফর্মে গ্রাহকরা সহজে এবং আকর্ষণীয় মূল্যে স্যামসাং স্মার্ট টিভি কিনতে পারবে যা দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ১ ইভ্যালি টিভি দেবে পরিবারে, পৌঁছে লক্ষ স্মার্ট স্যামসাং
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শীত

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

February 4, 2026
নির্বাচন স্থগিত

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

February 4, 2026
ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক

দিল্লির আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গেলেন ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক

February 4, 2026
Latest News
শীত

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নির্বাচন স্থগিত

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক

দিল্লির আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গেলেন ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক

মিল্টন সমাদ্দার

ফেসবুক পোস্টে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা মিল্টন সমাদ্দারের

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ক্ষমতায় আসতে দেব না

আমি বেঁচে থাকতে জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না: আবদুল আউয়াল মিন্টু

অর্থ বরাদ্দ

নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা

কর্মকর্তাকে আটক

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

বৈঠক অনুষ্ঠিত হবে

নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ

তিস্তাপাড়ে নির্বাচনী জনসভায় অংশ

নির্বাচনী প্রচারণায় আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াত আমির

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.