
‘দ্য হানড্রেড’ ক্রিকেটের ড্রাফট তালিকায় সাকিব আল হাসানের সঙ্গে আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোহাম্মদ মিঠুন ও মুস্তাফিজুর রহমান।
ইসিবি প্রকাশিত এই ড্রাফটে ১১ টি দেশের ক্রিকেটাররা আছেন। নবীন দুই পূর্ণ সদস্য দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ডের সঙ্গে নেপালের খেলোয়াড়রাও স্থান পেয়েছেন এই তালিকায়।
‘দ্য হানড্রেড’ এর এই ড্রাফট তালিকায় ১৬৫ জন খেলোয়াড়ের জন্য সাতটি ধাপে মূল্য নির্ধারণ করা হয়েছে। ১ লাখ ২৫ হাজার পাউন্ড ও ১ লাখ পাউন্ডের পরের ধাপগুলো হলো ৭৫ হাজার পাউন্ড, ৬০ হাজার পাউন্ড, ৫০ হাজার পাউন্ড, ৪০ হাজার পাউন্ড ও ৩০ হাজার পাউন্ড। তালিকায় ৬৭ জন ক্রিকেটার মূল্য উন্মুক্ত রাখা হয়েছে।
প্রথম ক্যাটাগরিতে আছেন আট জন ক্রিকেটার। যাদের শীর্ষ মূল্য ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার পাউন্ড। সাকিব ও তামিম আছেন ১ লাখ পাউন্ডের তালিকায়। যাদের সঙ্গে আছেন আরো ১৫ ক্রিকেটার।
এই টুর্নামেন্টে প্রতিটি দল তাদের একাদশে তিনজন বিদেশি ক্রিকেটারকে রাখতে পারবে। বিদেশি খেলোয়াড় বাছাইয়ের জন্য নিলাম শুরু হবে আগামী ২০ অক্টোবর। আর আগামী বছর ১৭ জুলাই থেকে ১৬ আগস্ট এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



