Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ২০০ বছরের মধ্যে সবচেয়ে তীব্র দাবদাহ দক্ষিণ-পূর্ব এশিয়ায়
আন্তর্জাতিক জাতীয়

২০০ বছরের মধ্যে সবচেয়ে তীব্র দাবদাহ দক্ষিণ-পূর্ব এশিয়ায়

By জুমবাংলা নিউজ ডেস্কJune 10, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে তীব্র দাবদাহ বিগত ২০০ বছরের সব রেকর্ড ভেঙেছে। গেলো এপ্রিল মাস ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য সবচেয়ে উষ্ণতম মাস।

২০০ বছরের মধ্যে সবচেয়ে তীব্র দাবদাহ দক্ষিণ-পূর্ব এশিয়ায়

Advertisement

মার্কিন সংবামাধ্যম সিএনএন জানিয়েছে, ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের (ডব্লিউডাব্লিউএ) সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত এপ্রিল এবং মে মাস দক্ষিণ-পূর্ব এশিয়ায় উষ্ণতম মাস। কিন্তু চলতি বছর এই দুই মাস শেষ হওয়ার পরও দেশগুলো যে পরিমাণ দাবদাহের মধ্য দিয়ে যাচ্ছে তা আগে কখনো দেখা যায়নি।

তীব্র দাবদাহের কারণে ঝুঁকির মুখে পড়েছে এসব অঞ্চলের জনস্বাস্থ্য। তাপমাত্রা বৃদ্ধির প্রভাব পড়ছে ফসল উৎপাদনেও।

থাইল্যান্ডে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ এপ্রিল। সেদিন দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (১১৪ ডিগ্রি ফারেনহাইট)। থাইল্যান্ডের প্রতিবেশী দেশ লাওসে মে মাসে টানা দুদিন তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে ভিয়েতনামের সর্বকালের তাপমাত্রার রেকর্ডও ভেঙে যায়। মে মাসের শুরুর দিকে ভিয়েতনামের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ১ জুন, দেশটির তাপমাত্র ৪৩ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াসে (১১১ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছায়।

ডব্লিউডাব্লিউএ বলছে, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তন ছাড়া তাপমাত্রার এ রেকর্ড “কার্যত অসম্ভব”। দূষণের কারণে এসব দেশের বড় বড় শহরগুলোতে ধোঁয়াশার পরিমাণও বেড়ে গেছে যা তাপমাত্রা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক হতে হবে। এ বিষয়ে দেশগুলোর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। ফলে তীব্র দাবদাহ পুড়ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026

Latest News

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa