Advertisement
জুমবাংলা ডেস্ক : রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২০২২ সালের জুন মাসের মধ্যেই ঢাকার সাথে কক্সবাজারের সরাসরি রেল যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার যে ১০টি মেগা প্রকল্প রয়েছে তার মধ্যে রেলওয়ের ২টি প্রজেক্ট রয়েছে। এর একটি দোহাজারী-কক্সবাজার-ঘুমধুম পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথ নির্মাণ, অপরটি ঢাকার কমলাপুর থেকে পদ্ধাসেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ।

মন্ত্রী শুক্রবার বিকেলে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে হিলটপ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০২২ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। প্রকল্পটি যথাসময়ে বাস্তবায়িত হলে ২০২২ সালের জুন মাসের মধ্যে ঢাকার সাথে কক্সবাজারের সরাসরি রেল যোগাযোগ সম্ভব হবে।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান, ভুমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় রেলওয়ের উর্ধতন কর্মকর্তাসহ প্রকল্প ও ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.