Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অংশগ্রহণ নিয়ে শঙ্কা, সামনে যে সমীকরণ
খেলাধুলা ফুটবল

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অংশগ্রহণ নিয়ে শঙ্কা, সামনে যে সমীকরণ

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 23, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : মাঠের পারফরম্যান্সে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গত ২১ বছর ধরে ভুগছে শিরোপার অভাবে। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় সেলেসাওরা। মাঠে বাজে পারফরম্যান্সের কারণে এবার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অংশগ্রহণ নিয়েই জেগেছে শঙ্কা।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অংশগ্রহণ নিয়ে শঙ্কা, সামনে যে সমীকরণ

Advertisement

আসন্ন ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে এখন চলছে বাছাইপর্ব। টানা তিন ম্যাচ হেরে চরম বেকায়দায় রয়েছে ব্রাজিল। শেষ তিন ম্যাচ থেকে দলটির অর্জন কেবল ১ পয়েন্ট। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষেও ঘরের মাঠে হার এড়াতে পারেনি তারা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে, ১২ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া, ৯ পয়েন্ট নিয়ে চারে ভেনেজুয়েলা ও ৮ পয়েন্ট নিয়ে পাঁচে ইকুয়েডর।

এদিকে ৬ ম্যাচে ৩ পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান সেলেসাওদের। বিশ্বকাপ বাছাই পর্বে দশটি দল একে অন্যের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে মোট ১৮টি ম্যাচ খেলবে। এরপর সেরা ছয়টি দল সরাসরি বিশ্বকাপ-২০২৬ এ খেলার সুযোগ পাবে।

বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে ব্রাজিল। বাকি ম্যাচগুলোর মধ্যে তারা যদি নিজেদের অবস্থান সেরা ছয়ের মধ্যে রাখতে না পারে তাহলে ২০২৬ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারবে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

যদি বাছাইপর্বে সাত নম্বর অবস্থানে থাকে ব্রাজিল, তাহলে সেলেসাওদের অংশ নিতে হবে ফিফা প্লে-অফ টুর্নামেন্টে। আর যদি সেরা সাতেও না থাকতে পারে সেক্ষেত্রে ইতালির মতো ভাগ্য বরণ করতে হতে পারে নেইমার-ভিনিসিয়ুসদের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

July 7, 2026
ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

July 7, 2026
স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

July 7, 2026

Latest News

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

Argentia

আর্জেন্টিনা সহজ ম্যাচ কঠিন করে জেতে কেন?

পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa