Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রোরেল
জাতীয় স্লাইডার

২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রোরেল

By Sazzad HossainSeptember 9, 20193 Mins Read
২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রোরেল
ফাইল ছবি

জুমবাংলা ডেস্ক: ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে সরকার ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেলের মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সোমবার জাতীয় সংসদে লুৎফুন নেসা খানের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটার পর সংসদে দিনের কার্যক্রম শুরু হয়।

সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় মহাসড়কে ১২১টি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করা হয়েছে।

বিএনপির মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পুলিশ বিভাগের তথ্য অনুসারে গত পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় ১২ হাজার ৫৪ জন নিহত হয়েছেন।

বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের মাটির অবস্থাটা একটু বিবেচনা করতে হবে। আমাদের দেশের মাটির অবস্থা আর ভারতের মাটির অবস্থা এক রকম না। এখানে ভিন্নতা আছে। মাটির অবস্থার ভিন্নতার কারণে বুঝতে পারবেন সড়ক নির্মাণে ব্যয় কম বেশি কেন হয়। ভারতের সয়েল কন্ডিশন আর আমাদের সয়েল কন্ডিশন দেখলে বাস্তবতা বুঝবেন।

Advertisement

মন্ত্রী বলেন, ফোর লেন থেকে যানবাহনগুলো যখন টু লেনে এসে পড়ছে তখনই যানজট তৈরি হয়। ফোর লেনের কাজ শেষ হলে এই সমস্যা থাকবে না। সড়কে দুর্ঘটনা বন্ধে পথচারীদেরও সচেতন হতে হবে।

অধিবেশনে সরকারী দলের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, দেশের মহাসড়কগুলোতে দুর্ঘটনা রোধে সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর জন্য সওজসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহ (বিআরটিএ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স) সমন্বয়ে পাইলট হিসেবে একটি প্রকল্প গ্রহণের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।

ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ৬টি মেট্টোরেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গৃহীত কর্মপরিকল্পনা অনুসরণে প্রায় ২২ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে উত্তরা ৩য় পর্ব হতে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ১৬ স্টেশন বিশিষ্ট উভয়দিকে ঘন্টায় ৬০ হাজার যাত্রী পরিবহণে সক্ষম আধুনিক, সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও বিদ্যুৎ চালিত বাংলাদেশে প্রথম উড়াল মেট্টোরেল নির্মাণ প্রকল্পটি ২০১২-২০২৪ মেয়াদে বাস্তবায়নের জন্য গ্রহণ করা হয়।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইতোমধ্যে প্রায় ৬ কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন বর্ষের ২০২১ সালের ১৬ ডিসেম্বর বর্তমান সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্টোরেলের সম্পূর্ণ অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে। অপর ৪টি মেট্টোরেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন আছে। সময়াবদ্ধ পরিকল্পনা ২০৩০ বাস্তবায়িত হলে ঢাকা মহানগরী এলাকার যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

বিএনপির অপর সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের যাত্রী সাধারণের যাতায়াতের সুবিধার্থে ৫টি আন্তর্জাতিক রুটে বাস চলাচল করছে। রুটগুলো হচ্ছে- ঢাকা-কোলকাতা-ঢাকা, ঢাকা-আগরতলা-ঢাকা, আগরতলা-ঢাকা-কোলকাতা-আগরতলা, ঢাকা-সিলেট-শিলং-গোহাটি-ঢাকা এবং ঢাকা-খুলনা-কোলকাতা-ঢাকা।

তিনি জানান, আন্তঃদেশীয় বাণিজ্য সম্প্রসারণ ও যাত্রী সাধারণের চাহিদা বিবেচনায় আরো নতুন রুট চালুর বিষয় সক্রিয় বিবেচনাধীন আছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa