Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ২০ জুন রাঙ্গুনিয়ার ১০০ গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

২০ জুন রাঙ্গুনিয়ার ১০০ গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

By Hasan MajorJune 13, 20212 Mins Read

২০ জুন রাঙ্গুনিয়ার ১০০ গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১শ’ গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২০ জুন সকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিত ১শ’টি পাকা ঘর হস্তান্তর করবেন তিনি। মুজিববর্ষের উপহার হিসেবে ২য় পর্যায়ে নির্মিত এসব ঘর হস্তান্তর করা হবে।

এদিন রাঙ্গুনিয়া প্রান্তে বেতাগী ইউনিয়নের ২নং ওয়ার্ডেও বহলপুর গ্রামে নির্মিত ৩০টি পাকাঘর স্থানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ উপকারভোগীরা যুক্ত হবেন।

গতকাল এসব ঘর নির্মাণ কার্যক্রম এবং প্রস্তুতি দেখতে বেতাগি ইউনিয়নের বহলপুর গ্রাম পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

এসময় অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্তি জেলা প্রশাসক এস এম জাকারিয়া, খন্দকার জামসেদ হোসেন, মাসুদ করিম, উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম, ইউপি চেয়ারম্যান নুর কুতুবুল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ওই এলাকার মৃত কুশা দাশের স্ত্রী উপকারভোগী মিনু দাশ, মো. নাছের খান সহ কয়েকজন উপকারভোগীর সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এসময় কামরুল হাসান বলেন, জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশে কেউ গৃহহীন থাকবেনা। সেজন্য এসব পাকাঘর নির্মাণ করে উপকারভোগীদেরকে দলিল করে দেয়া হচ্ছে। সারাবিশে^র কোথাও এধরণের উদ্যোগ কেউ নেননি। প্রধানমন্ত্রী গত ২৩ জানুয়ারি সত্তর হাজার পরিবারে ঘর হস্তান্তর করেছেন। এটি সারাবিশে^ প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পে যারা বসবাস করবে তারা শুধু এখানে সময় কাটাবে সেটা নয়, তাদের আয় ও জীবিকায়নের ব্যবস্থা করতে হবে। তারা যাতে আয়বর্ধক কাজে সম্পৃক্ত হতে পারেন এজন্য সরকারের মৎস্য কৃষি প্রাণী সম্পদসহ সব বিভাগকে এগিয়ে আসতে হবে। যে ব্যক্তি যে কাজটি করতে চান তাকে সেকাজটি করার জন্য প্রশিক্ষণ ও উপকরণের ব্যবস্থা করতে হবে। তাহলেই তারা উপকৃত হবে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানান, ‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে মুজিব শতবর্ষ উপলক্ষে রাঙ্গুনিয়ার ভূমি ও গৃহহীন ৬০৬টি পরিবারের তালিকা করা হয়েছিল। প্রথম পর্যায়ে ২ শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছেন ৬৫ পরিবার। ২য় পর্যায়ে ১০০টি পরিবারকে জমির সঙ্গে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। জানা গেছে, রাঙ্গুনিয়া পৌরসভা, বেতাগী ইউনিয়ন, রাজানগর, কোদালা, শিলক, সরফভাটা, পোমরা ইউনিয়নে ঘর নির্মাণকাজ শেষ হয়েছে। দুই কক্ষবিশিষ্ট এসব ঘরে রান্নাঘর ও টয়লেট সংযুক্ত রয়েছে। দেওয়া হয়েছে টিউবওয়েল ও বিদ্যুৎ সংযোগ।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, প্রথম পর্যায়ে প্রতিটি ঘরের জন্য পরিবহন খরচসহ ১ লাখ ৭৫ হাজার টাকা ধরা হয়েছিল। এবার তা বাড়িয়ে ১ লাখ ৯৫ হাজার টাকা থেকে ১ লাখ ৯৭ হাজার টাকা করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

June 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa