Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল
খেলাধুলা ফুটবল স্লাইডার

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

By Arif Armanমে 6, 20262 Mins Read

ফাইনালে

Advertisement
জমজমাট লড়াই, কিন্তু সুযোগের দিক থেকে ছিল হিসেবি ম্যাচ। সেই স্নায়ুচাপের মুহূর্তে একটাই গোল—আর তাতেই ইতিহাস গড়ল আর্সেনাল। বুকায়ো সাকার একমাত্র গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ২০ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে গানাররা।

গতকাল মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে এমিরেটস স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে জয় পায় স্বাগতিকরা। প্রথম লেগ ১-১ ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে মিকেল আর্তেতার দল।

প্রথমার্ধে বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখায় আর্সেনাল, যদিও শুরুতে নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সময় নেয় তারা। ধারাবাহিক আক্রমণ গড়েও শেষ মুহূর্তে বারবার ব্যর্থ হচ্ছিল দলটি। বিপরীতে, আতলেতিকো রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণের কৌশল নেয় এবং সেটি কার্যকরভাবেই চালিয়ে যাচ্ছিল।

প্রথমার্ধের শেষ মিনিটেই ভাঙে সেই অচলাবস্থা। ডান দিক থেকে বল ধরে সময় নিয়ে ক্রস বাড়ান ভিক্তর ইয়োকেরেশ। সেখানে অরক্ষিত অবস্থায় শট নেন লিন্ড্রো ট্রোসার্ড, যা গোলরক্ষক ঠেকালেও বল আলগা হয়ে যায়। সামনে থাকা সাকা তড়িৎ টোকায় বল জালে জড়িয়ে দেন।

ম্যাচে শটের হিসেবে খুব বেশি দাপট দেখাতে পারেনি কোনো দলই—আর্সেনাল নেয় ১৩টি এবং আতলেতিকো ৯টি শট, দুই দলেরই মাত্র দুটি করে ছিল লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের চিত্র বদলে যায়। ৫১তম মিনিটে দারুণ সুযোগ পায় আতলেতিকো। থ্রু পাস পেয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ফেলেন জুলিয়ানো সিমিওনে, কিন্তু শট নিতে দেরি করায় ক্লিয়ার করে দেন গ্যাব্রিয়েল মাগালহায়েস। এ সময় পেনাল্টির দাবিও তোলে সফরকারীরা, তবে রেফারি সাড়া দেননি।

এরপর আন্তোয়ান গ্রিজম্যানের শট দারুণভাবে ঠেকান গোলরক্ষক ডেভিড রায়া।

৬৬তম মিনিটে পাল্টা আক্রমণে আর্সেনালের হয়ে সুযোগ পান ইয়োকেরেশ, কিন্তু তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

শেষ দিকে চাপ বাড়ালেও গোলের দেখা পায়নি আতলেতিকো। ৮৩তম মিনিটে বদলি নেমে সুযোগ পেয়েও ব্যর্থ হন আলেকজান্ডার সোরলোথ।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। এর আগে ২০০৬ সালে প্রথমবার ফাইনালে উঠেছিল তারা, তবে সেবার বার্সেলোনার কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল।

চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল আর্সেনাল। অন্যদিকে, শেষবার ২০১৬ সালে ফাইনাল খেলা আতলেতিকোর অপেক্ষা আরও দীর্ঘ হলো।

আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল। সেখানে আর্সেনালের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ অথবা প্যারিস সেন্ট জার্মেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    অভিনেত্রী কেয়া পায়েল

    মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

    জুন 17, 2026
    পানি সরবরাহ বন্ধ

    যেসব এলাকায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

    জুন 17, 2026
    প্রধানমন্ত্রী তারেক রহমান

    সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন 17, 2026
    Latest News
    অভিনেত্রী কেয়া পায়েল

    মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

    পানি সরবরাহ বন্ধ

    যেসব এলাকায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

    প্রধানমন্ত্রী তারেক রহমান

    সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

    আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

    নতুন বার্তা

    মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

    ঝড়-বৃষ্টির আশঙ্কা

    দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

    তুলে নেওয়া হয়েছে

    মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

    সভাপতির দায়িত্বে

    প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

    মেসি

    বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

    মেসি

    আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa