
প্রতিদিন ৪ বেলা নবাব ও উজিরের খাবারের পেছনে খরচ হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকা। প্রতিদিন খাবার খাচ্ছে প্রায় ২৫ কেজির বেশি। তাদের যত্নে বেড়েছে খামারের শ্রমিকদের ব্যস্ততাও।
আসছে কোরবানির হাট ধরতে নবাবকে ৪ বছর ধরে পরম যত্নে তৈরি করা হচ্ছে। হাফিজুর রহমান শেখ ও আছিয়া বেগম ২০১৭ সালের জানুয়ারিতে ব্যক্তি উদ্যোগে নিজ বাড়ি মাদারীপুরের রাজৈরের শাখারপাড়ে গড়ে তুলেন নুসাইবা ডেইরি ফার্ম নামের গরুর খামার।
তারা জানান, ৪ বছর আগে এক লাখ ১৮ হাজার টাকায় নবাব ও ৮০ হাজার টাকায় উজিরকে কেনা হয়েছে। তাদের লালন পালন করতে নেওয়া হয়েছে কয়েক লাখ টাকা ব্যাংকঋণও।
ইতোমধ্যে নবাব ও উজিরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খামার মালিকের পক্ষ থেকে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিক্রির জন্য। আসতে শুরু করেছেন ক্রেতারাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



