Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা পাকিস্তানের জয়রথ থামাতে চায় আফগানিস্তান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পাকিস্তানের জয়রথ থামাতে চায় আফগানিস্তান

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 28, 2021Updated:October 28, 20213 Mins Read

পাকিস্তানের জয়রথ থামাতে চায় আফগানিস্তান

Advertisement

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত দু’টি জয় দিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করে পাকিস্তান ক্রিকেট দল। চিরপ্রতিন্দ্বন্দি ভারতকে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় তুলে নেয় পাকিস্তান। এবার হ্যাট্টিক জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। তৃতীয় জয় তুলে নিতে পারলে সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে বাবর আজমের দল। অন্য দিকে পাকিস্তানের জয়রথ থামিয়ে সুপার টুয়েলভে টানা দ্বিতীয় জয় তুলে নিতে চায় আফগানিস্তান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ-২এ পাকিস্তান-আফগানিস্তানের ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

সুপার টুয়েলভে প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিলো ভারত। এ ম্যাচ নিয়ে চাপটা বেশিই ছিল পাকিস্তানের । কারন বিশ্বকাপের মঞ্চে আগের ১২ দেখায় কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। অবশেষে আনলাকি থার্টিন ম্যাচে শিকে ছিড়লো পাকিস্তানের ভাগ্যে।

মাঠের পারফরমেন্সে এক কথায় ভারতকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ম্যাচ শেষে ভারত অধিনায়ক বিরাট কোহলিও শিকার করেছেন, টিম ইন্ডিয়াকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ১০ উইকেটের বিশাল জয় দিয়ে বিশ্বকাপ মঞ্চে ভারতের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নিতে সক্ষম হয়েছে পাকিস্তান।

ভারতের বিপক্ষে দারুন জয়ের পর  নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে পাকিস্তান।  ৫ উইকেটে ম্যাচ জিতে বাবর আজমের দল। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৪ রান করে নিউজিল্যান্ড। ১৩৫ রানের টার্গেট স্পর্শ করতে গিয়ে একসময় চাপে পড়েছিলো পাকিস্তান। কিন্তু সাত নম্বরে নেমে ১২ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানকে দারুন এক জয় এনে দেন আসিফ আলি।

টানা দুই জয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে পাকিস্তান। এবার দলের লক্ষ্য হ্যাট্টিক জয়। সেমিফাইনালের পথটা মসৃন করতে চান পাক অধিনায়ক বাবর আজম, ‘জয়ের ধারায় থাকতে পারলে বিষয়টা দারুন হবে। টানা তিন ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের পথেও এক ধাপ এগোতে পারবো আমরা।’

অন্য দিকে দুই স্পিনার মুজিবুর রহমান ও রশিদ খানের স্পিন ভেল্কিতে বিশাল জয়ে এবারের বিশ্বকাপ শুরু করে আফগানিস্তান। বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া স্কটল্যান্ডকে ১৩০ রানের বড় ব্যবধানে হারায় আফগানরা। টি-টোয়েন্টিতে নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নয়া রেকর্ড গড়ে আফগানিস্তান।

শুধুমাত্র বোলারই নয়, আফগানিস্তানের ব্যাটাররাও সফল ছিলেন।  নাজিবুল্লাহ জাদরানের ৩৪ বলে ৫৯, রহমানউল্লাহ গুরবাজের ৩৭ বলে ৪৬ এবং হজরতুল্লাহ জাজাইর ৩০ বলে ৪৪ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। এরপর মুজিবের ৫ ও রশিদের ৪ উইকেট শিকারে মাত্র ৬০ রানে অলআউট হয় স্কটল্যান্ড।

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারায় আত্মবিশ্বাসী হয়েই  এবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে আফগানিস্তান।  যা পাকিস্তানের বিপক্ষে সহায়ক হবে  বলে মনে করেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। তিনি বলের, ‘বিশাল জয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে আমার দারুণ খুশি। এই জয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সহায়ক হবে। পাকিস্তান দারুন ফর্মে আছে। তবে আমাদের লক্ষ্য থাকবে জয় তুলে নেয়া।’

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। ২০১৩ সালে শারজাহতে হওয়া ঐ ম্যাচে ৬ উইকেটে জিতেছিলো পাকিস্তান।  তবে  টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান।

পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

আফগানিস্তান : মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, হাসমতউল্লাহ শাহিদী, আসগর আফগান, গুলবাদিন নায়েব, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, ফরিদ আহমেদ মালিক, নবীন উল হক। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

July 14, 2026
আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

July 14, 2026
ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

July 14, 2026

Latest News

Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa