Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যশোর-৬ আসনের উপনির্বাচন আগামীকাল, সব প্রস্তুতি সম্পন্ন
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

যশোর-৬ আসনের উপনির্বাচন আগামীকাল, সব প্রস্তুতি সম্পন্ন

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 13, 2020Updated:July 13, 20202 Mins Read
নির্বাচন কমিশন
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: আগামীকাল মঙ্গলবার যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। নির্বাচন বিধি অনুযায়ী রোববার (১২জুলাই) রাত ১২টা থেকে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা মেনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানালেন রিটানিং অফিসার ও যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবীর।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, যশোর-৬ আসনে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩ হাজার ১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ২ হাজার ১২২জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৮৯৬ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৭৯। এসব ভোট কেন্দ্রে ৭৯ জন প্রিজাইডিং অফিসার ও ৭৪৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

সূত্রে জানা যায়, এ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। ধানের শীষ প্রতীকের প্রার্থী হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হচ্ছেন হাবিবুর রহমান হাবিব।

রিটানিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবীর আরো জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে ভোট কেন্দ্রগুলোতে এবং ভ্রাম্যমাণভাবে বিপূলসংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। নির্বাচনী এলাকায় দু’জন জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট ও ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ছয় পাল্টুন বিজিবি মোতায়েন থাকবে। ২০টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের ৬টি টিম নির্বাচনে সার্বক্ষণিক কাজ করবে। প্রতিটি কেন্দ্রে ১৮ থেকে ১৯ জন করে পুলিশ ও আনসার ভিডিপি সদস্য নিয়োজিত থাকবে। ভোটের দিন নির্বাচনী এলাকায় যান চলাচল বন্ধ থাকবে।

জানা যায়, চলতি বছরের ২১ জানুয়ারি যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মারা গেলে পরবর্তীতে আসনটি শূণ্য ঘোষণার পর উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৯মার্চ নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও তার এক সপ্তাহ আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২১ মার্চ নির্বাচন স্থগিত হয়ে যায়। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

June 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa