স্পোর্টস ডেস্ক : মাত্র ২১ বলে শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন স্পেনের ৩৫ বছর বয়সী ব্যাটার আসজাদ বাট। টি১০ লিগে কাতালুনিয়া ড্রাগন্স বনাম সোহাল হসপিটালেট ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি। সবমিলিয়ে ২৭ বলে ১২৮ রান করে দলকে একা হাতে ম্যাচ জিতিয়েছেন আসজাদ।

২১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন এ ক্রিকেটার

১০ ওভারে আসজাদের দল সোহাল হসপিটালেটের দরকার ছিল ১৫৬ রান। যা মাত্র ৫.৩ ওভারেই তুলে নেয় তারা। যেখানে পুরো অবদানই ছিল আসজাদের। ২১ বলে শতক হাঁকিয়ে এই লিগে পূর্বের গড়া শের আলির রেকর্ড ভেঙ্গেছেন তিনি। মার্সটা সিসি-র হয়ে খেলা শের আলি ২৫ বলে শতক হাঁকিয়েছিলেন।

আসজাদ বাট ২৭ বল মোকাবেলা করেছেন। যেখানে ছিল ১৮টি ছক্কা এবং চারটি চারের মার। আসজাদের স্ট্রাইক রেট ছিল ৪৭৪।

কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। তিনি ৩১ বলে শতরান করেছিলেন। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে ওয়ানডেতে এই রেকর্ড গড়েছিলেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতরানের মালিক নেপালের কুশল মল্লা। ৩৪ বলে শতক করেছিলেন তিনি। টেস্টে দ্রুততম শতরানটি করেছিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালামের। কিউই এই ব্যাটার ৫৪ বলে শতরান করেছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.