Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মেসির রেকর্ড গড়ার ম্যাচে বার্সার গোল উৎসব
খেলাধুলা ফুটবল

মেসির রেকর্ড গড়ার ম্যাচে বার্সার গোল উৎসব

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 22, 2021Updated:March 22, 20212 Mins Read

মেসির রেকর্ড গড়ার ম্যাচে বার্সার গোল উৎসব

Advertisement

স্পোর্টস ডেস্ক: রবিবার অধিনায়ক লিওনেল মেসির রেকর্ড গড়া রাতে ৬-১ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। আগের ম্যাচেই বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার জাভিকে ছুঁয়ে ফেলেছিলেন মেসি। এবার সাবেক সতীর্থকে ছাড়িয়েও গেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বার্সার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের একক মালিকানা এখন মেসির দখলে। আর অধিনায়কের এমন ইতিহাস গড়ার ম্যাচে গোল উৎসবে মাতলো কাতালান জায়ান্টরা।

রবিবার দিবাগত রাতে রিয়াল সোসিয়েদাদকে তাদের ঘরের মাঠে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। প্রথমার্ধে আতোঁয়া গ্রিজম্যান ও সের্জিনো ডেস্টের গোলে এগিয়ে যায় সফরকারিরা। এরপর দ্বিতীয়ার্ধে ডেস্ট আরও এক গোল করেন। পরে গোল উৎসবে যোগ দেন মেসি ও উসমানে দেম্বেলেও। । মাঝে সোসিয়েদাদের আন্দের বারেনেতেক্সিয়া এক গোল শোধ করেন।

ম্যাচটি খেলতে নেমেই ইতিহাসে নাম লেখান মেসি। বার্সার সিনিয়র দলের হয়ে এটা তার ৭৬৮তম ম্যাচ। এর আগে হুয়েস্কার বিপক্ষে মাঠে নেমে জাভির রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। আর ম্যাচটাকে স্মরণীয় করে রাখার কাজটাও ভালোভাবেই করেন তিনি। নিজে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে এক গোলও করান।

শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসা বার্সা ৩৭তম মিনিটেই গ্রিজম্যানের গোলে এগিয়ে যায়। আলবার পাঠানো বলে জোরালো শিট নিয়েছিলেন দেম্বেলে। কিন্তু সোসিয়েদাদের গোলরক্ষক রেমিরো দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন। তবে বল ক্লিয়ার করার আগেই চলে যায় গ্রিজম্যানের পায়ে, আর একদম কাছ থেকে বল পোস্টে পাঠিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড।

বিরতির মিনিট দুয়েক আগে মেসির নিখুঁত থ্রো-বল ফাঁকায় পেয়ে নিচু শটে বল জালে জড়িয়ে দেন ডেস্ট। দ্বিতীয়ার্ধে শুরু হয় বার্সার গোল উৎসব। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোলমুখে নিচু পাস দেন আলবা। সেখানে সুযোগের অপেক্ষায় থাকা ডেস্ট বল দখলে নিয়েই বাঁ পায়ের শটে ফাঁকা জালে বল পাঠিয়ে দেন।

৫৬তম মিনিটে গোলের দেখা পান মেসি। প্রতিপক্ষের ডিফেন্সে বুসকেতসের উঠিয়ে মারা বল দৌড়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে রেমিরোকে পরাস্ত করেন মেসি। ৭১তম মিনিটে গোলের খাতা খোলেন দেম্বেলে। মোরিবার পাস ধরে সোসিয়েদাদের ডিফেন্সে ঢুকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড।

৭৭তম মিনিটে ব্যবধান কমান বারেনেতেক্সিয়া। সতীর্থ ফার্নান্দেসের সঙ্গে ওয়ান-টু পাসের পর বক্সে ঢুকে পড়েন এই সোসিয়েদাদ উইঙ্গার। এরপর ডান পায়ের জোরালো শটে বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানকে সহজেই পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন। তবে স্বাগতিকদের ব্যবধান কমানোর স্বস্তিও কেড়ে নেন মেসি। ৮৯তম মিনিটে আলবার কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

এই নিয়ে ২৮ ম্যাচে ১৯ জয়, ৫ ড্র ও ৪ হারে ৬২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো বার্সা। একই রাতে আলাভেসকে ১-০ গোলে হারানো অ্যাতলেতিকো মাদ্রিদ সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। আর ৬০ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনা

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা

July 17, 2026
World Cup

এআই জানালো বিশ্বকাপ জিতবে কে

July 17, 2026
সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

July 17, 2026

Latest News

আর্জেন্টিনা

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা

World Cup

এআই জানালো বিশ্বকাপ জিতবে কে

সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

স্কালোনি

ডি পলকে বেঞ্চে বসানোর চমকপ্রদ তথ্য দিলেন স্কালোনি

মেসি

মেসি কত অর্থের মালিক, জানুন আয়ের প্রধান উৎস

afp-messi

মেসির যেসব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি

আর্জেন্টিনা

স্পেনকে হারালেই ইতিহাস, অনন্য কীর্তির দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa