Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা গোল খরা দূর করতে চান এমবাপ্পে!
খেলাধুলা ফুটবল

গোল খরা দূর করতে চান এমবাপ্পে!

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 3, 2020Updated:November 3, 20202 Mins Read

গোল খরা দূর করতে চান এমবাপ্পে!

Advertisement

স্পোর্টস ডেস্ক: এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগে ফের আরবি লিপজিগের মুখোমুখি হতে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ইউরো আসরে এখনো খোলস বন্দী রয়েছেন এমবাপ্পে।

অথচ এই ইউরোপীয় আসরেই সবার দৃস্টি আকর্ষন করেছিলেন এমবাপ্পে। ২০১৭ সালে মাত্র ১৮ বছর বয়সে তিনি মোনাকোর হয়ে চ্যাম্পিয়ন্স লীগে ছয় গোল করেছিলেন। সেখানে নকআইট পর্ব ছাড়াও ম্যানচেস্টার সিটির বিপক্ষে রয়েছে দুই গোল। ফলে আসরের সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল তার ক্লাব।

পিএসজির হয়ে অভিষেকেই ইউরো আসরে ১৯ গোল করে রেকর্ড গড়েছিলেন এমবাপ্পে। তার চ্যাম্পিয়ন্স লীগের অধিকাংশ গোলই ২১ বছর বয়সের আগে।

কিন্তু এর পর ছন্দ হারিয়ে ফেলেন তিনি। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লীগের সাতটি ম্যাচ খেলেছেন এমবাপ্পে। কিন্তু গোলের দেখা পাননি। তন্মধ্যে সর্বশেষ ম্যাচটি খেলেছেন ইস্তাম্বুল বাসাকসেহিরের বিপক্ষে। ওই ম্যাচে ২-০ গোলে জয়লাভ করে পিএসজি।

তবে এর মানে এই নয় যে পিএসজির হয়ে সম্প্রতি ইউরো আসরে এমবাপ্পে কিছুই করেননি। তার দুর্দান্ত গতি লিসবনে আটালান্টার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে দলকে। যদিও ইনজুরির কারণে বদলী খেলোয়াড়ের খাতার নাম লেখাতে হয়েছে তাকে। এমনকি লিপজিগের বিপক্ষে নিজ দলের ৩-০ গোলের জয়ের নেপথ্যে বড় ভুমিকা রেখেছিলেন এমবাপ্পে। যার ফলে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মত ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল পিএসজি। ফাইনালে অবশ্য বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় তারা।

ইস্তাম্বুলে গত সপ্তাহে ধারে যোগ দেয়া মইসে কিনের দুটি গোলই বানিয়ে দিয়েছিলেন এমবাপ্পে। পিএসজি কোচ থমাস টাচেলকে ওই সময় ১৮০ মিলিয়ন ইউরোর ওই তারকার ফর্মের বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেছিলেন,‘ সে খুবই তরুণ। এখনো উন্নতির অনেক কিছু বাকী। আমরা জানি সে আমাদের মুল খেলোয়াড়। সিদ্ধান্ত গ্রহনকারী খেলোয়াড়।’

নঁতের বিপক্ষে লীগ ওয়ানের ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পর এমবাপ্পে আরেকটি গোলে সহায়তা করেছিলেন। পরে ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে তিনি মাঠ ছাড়লেও সেটিকে ‘হাল্কা’ বলে চালিয়ে দিয়েছেন টাচেল। লিপজিগের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে বলেও নিশ্চয়তা দেন পিএসজি কোচ।

প্যারিস জায়ান্টদের হয়ে ঘরোয়া লীগে সর্বশেষ ছয় ম্যাচ থেকে সাত গোল আদায় করেছেন আগামী ডিসেম্বরে ২২ বছর বয়সে পদার্পন করতে যাওয়া এমবাপ্পে। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত নেশন্স লীগের ম্যাচে ফ্রান্স জাতীয় দলের হয়ে ক্রেয়েশিয়ার বিপক্ষে জয়সুচক গোলটিও করেছেন তিনি। গত দুই মৌসুমে লীগ ওয়ানে শীর্ষ গোলদাতার আসন লাভ করা এমবাপ্পে ফ্রান্সের হয়েও শীর্ষ গোলদাতার আসনে রয়েছেন।

এখন পিএসজির দরকার লিপজিগের বিপক্ষে গুরুত্বপুর্ন ম্যাচে তাকে গোলে ফেরানো। ‘এইচ’ গ্রুপে চ্যাম্পিয়ন্স লীগের প্রথম ম্যাচে ইউনাইটেডের কাছে হেরে কিছুটা বেকায়দায় রয়েছে কাতারি মালিকানাধীন ক্লাবটি। জার্মান সফরে পিএসজির হয়ে অংশগ্রহনের সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছে নেইমারের। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa