
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ আবহাওয়াবিদ মমিনুল ইসলাম বলছেন, কয়েকদিন ধরেই এমন নিয়মিত ভূমিকম্প রেকর্ড হচ্ছে। তবে এগুলো বাংলাদেশ থেকে অনেক দূরে। সতর্কতার স্বার্থে আমরা পর্যবেক্ষণ করছি। তবে এর কোনো প্রভাব বাংলাদেশে আশা করি পড়েনি, পড়ার শঙ্কাও কম।
উল্লেখ্য, গত ২৫ মে ঢাকা থেকে মাত্র ৩৬৬ কিলোমিটার দূরত্বে ভারত সীমান্তে আরো ৫.১ মাত্রার আরো একটি ভূমিকম্প অনুভূত হয়। মাস না পেরোতে আরো মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে আবারো ভূমিকম্প হলো দুটি। প্রথমটি ছিল, ২১ জুন বাংলাদেশ সময় বিকেল ৪ টা ৪৬ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১ মেগাওয়াট। গভীরতা ছিল ৩৯ কিলোমিটার। দ্বিতীয়টি আজ ২২ জুন সকাল ৪ টা ৪০ মিনিটে ভারত-মায়ানমার সীমান্তে। এর মাত্রা ৫.৮ ও গভীরতা ১০ কিলোমিটার ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



