
লকডউন শিথিল করায় ১৫ জুলাই সকাল থেকে শপিংমলসহ সব ধরনের দোকানপাট খোলা হবে। এছাড়া দূর পাল্লার বাস চলাচলসহ চলবে ট্রেনও। ২১ জুলাই দেশব্যাপী পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এরপরই ২৩ জুলাই সকাল ছয়টা থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
বিধি-নিষেধের মধ্যে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিংমল-মার্কেটসহ সব ধরণের দোকানপাট বন্ধ থাকবে। বন্ধ থাকবে সব ধরনের শিল্প-কলকারখানা। এছাড়া পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



